১১ জানুয়ারি শাসন ক্ষমতার চার বছর পূর্ণ করলেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। এই উপলক্ষ্যে দেশটির বহু কারাবন্দীকে মুক্তি এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিশেষ এই দিনে সুলতানের সম্মানে সুইক প্রদেশে একটি বিশেষ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ ব্যক্তিরা সুলতানের ভালোবাসায় নানাভাবে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
অশ্বারোহী ৪০ যোদ্ধার নেতৃত্বে নাগরিকরা বিভিন্ন স্লোগানে শোভাযাত্রা জীবন্ত করে তোলেন। সুলতানের ছবি এবং পতাকা হাতে অংশ নেন নানা বয়সী বিভিন্ন মানুষ। সুইকের সুলতান কাবুস মসজিদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা শেষ হয় ঐতিহ্যবাহী আল সুইক কেল্লার প্রাঙ্গনে। প্রশাসনিক কর্মকর্তা থেকে সাধারন বাসিন্দা সকলেই এতে স্বতস্ফুর্ত অংশ নেন।
২০২০ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নতুন সুলতান হিসেবে শপথ নেন সেসময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল-সাঈদ। ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ ১১ জানুয়ারিকে সরকারি ছুটি হিসেবে গণ্য হয়। এবার দিনটি বৃহস্পতিবার হওয়ায় সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা টানা ৩ দিনের ছুটি উপভোগ করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















