বিজ্ঞাপন
Tuesday, March 3, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ধর্ম

যিনি ছিলেন নবী (সা.)–এর সবচেয়ে প্রিয় বন্ধু

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Jan 11
পড়ুন: 1 মিনিটে
0
নবী
51
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

একদিন রাসুল (সা.) জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? হজরত আবু বকর সিদ্দিক (রা.) উত্তর দিলেন, ইয়া রাসুলুল্লাহ! আজ আমি রোজা রেখেছি।

রাসুল (সা.) আবার জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে গরিব-মিসকিনকে সদাকা করেছে? আবু বকর (রা.) উত্তর দিলেন, ইয়া নবী, আমি আজ গরিব-মিসকিনকে সদাকা করেছি। নবীজি (সা.) আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে? আবু বকর (রা.) দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসুল, আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

রাসুল (সা.) আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর (রা.) জবাব দিলেন, হে আল্লাহর রাসুল, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। রাসুল (সা.) পঞ্চমবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছে? আবু বকর (রা.) উত্তর দিলেন, ইয়া রাসুলুল্লাহ! আমি সমঝোতা করে দিয়েছি।

আরওপড়ুন

ভারতে নামাজ পড়ার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

ঈদের তারিখ প্রকাশ, রোজা ২৯ নাকি ৩০টি?

বিজ্ঞাপন

অতঃপর রাসুল (সা.) বললেন, যে লোক এই ভালো আমলগুলো করবে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। (মুসলিম, হাদিস: ১০২৮)

এক রাতে রাসুল (সা.) আবু বকর (রা.)–এর দরজায় কড়া নাড়লেন। প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর (রা.) সাড়া দিলেন। রাসুল (সা.) আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখনো ঘুমাওনি? আবু বকর (রা.) বললেন, আপনি যেদিন হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি। আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি।

নবী (সা.) তাঁকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসুল (সা.)–এর সঙ্গে আবু বকর (রা.) তিন দিন ও তিন রাত মক্কার সাওর পাহাড়ের গুহায় ছিলেন।

রাসুল (সা.)–এর মৃত্যুর পর আবু বকর (রা.) মুসলিম জাহানের খলিফা মনোনীত হন। খলিফা হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসারদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম, আপনাদের মধ্য থেকে কেউ এ দায়িত্ব গ্রহণ করুক।

বিজ্ঞাপন

আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সবার সাহায্য ও পরামর্শ আমার কাম্য। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমাকে সহযোগিতা করবেন। আর যদি দেখেন আমি ভুল করছি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন। আমাকে ততক্ষণ মেনে চলবেন, যতক্ষণ আমি আল্লাহ ও তাঁর রাসুলকে মেনে চলি। যদি আমি আল্লাহ ও তাঁর রাসুলকে মেনে না চলি, তাহলে আমার প্রতি আপনাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না।’

রাসুল (সা.)–এর সঙ্গে আবু বকর (রা.)–এর যে গভীর বন্ধুত্ব ছিল, তার নিদর্শন দুনিয়ায় বিরল। রাসুল (সা.) বলেছেন, আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম, তবে অবশ্যই আবু বকরকে বানাতাম। (বুখারি)

ইসলামের সেবায় আবু বকর (রা.)–এর ছিল অতুলনীয় অবদান। পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ, প্রথম কোরআন সংকলন এবং প্রথম বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করে তিনি ইতিহাসখ্যাত হয়ে আছেন। সাহাবিদের মধ্যে তাঁর নাম অগ্রগণ্য। আবু বকর (রা.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্রে ৫৭৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

নবুয়ত লাভের ঘোষণার পর মক্কায় সবাই রাসুল (সা.)–এর বিরোধিতা করতে লাগল। সে সময় আবু বকর (রা.) রাসুল (সা.)–কে সাহস ও সঙ্গ দেন এবং বিনা দ্বিধায় তাঁর নবুয়তের প্রতি ইমান আনেন। মহানবী (সা.) বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ করেছি।

হজরত আবু বকর (রা.) ছিলেন কুরাইশদের ধনী ও সম্মানিত ব্যক্তিদের অন্যতম। জ্ঞান, বিচক্ষণতা, অভিজ্ঞতা ও সততার জন্য তিনি মক্কায় শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত ছিলেন। জাহেলিয়া যুগে মক্কাবাসীর রক্তের ক্ষতিপূরণের সব অর্থ তাঁর কাছে জমা হতো। আরববাসীর বংশ–সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বিশেষজ্ঞ।

তাবুক অভিযানের সময় চরম সংকটময় মুহূর্তে তিনি তাঁর সব অর্থসম্পদ রাসুল (সা.)–এর হাতে তুলে দেন। আল্লাহর রাসুল তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ছেলেমেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি? তিনি জবাবে বললেন, তাঁদের জন্য আল্লাহ আর তাঁর রাসুলই যথেষ্ট।

রাসুল (সা.)–এর মুখে মিরাজের কথা শুনে অনেকে যখন তা নিয়ে দ্বিধায় ছিল, তখন আবু বকর (রা.) নির্দ্বিধায় তা বিশ্বাস করেছিলেন। রাসুল (সা.) তাতে গভীর সন্তোষের সঙ্গে বলে উঠেছিলেন, ‘সিদ্দিক!’ সেই থেকে আবু বকরের উপাধি হয় সিদ্দিক বা অতিশয় সত্যবাদী। আবু বকর (রা.) সাহস ও দৃঢ়তার সঙ্গে নিজেকে নবী বলে দাবি করা ভণ্ডদের বিরুদ্ধে অভিযান চালান। তাঁর যোগ্য নেতৃত্ব মারাত্মক ফিতনার হাত থেকে ইসলামকে রক্ষা করে।

তাঁর খিলাফতের প্রথম পর্বে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েক শ হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন। ওমর (রা.)–এর পরামর্শে হজরত আবু বকর (রা.) যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে তখন একটি কমিটি গঠন করেন। সম্পূর্ণ কোরআন গ্রন্থাকারে সংকলিত হয়। সেটি আবু বকর (রা.) নিজের কাছে রেখে দেন। কোরআনের সেই কপি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত।

১৩ হিজরিতে ৬২ বছর বয়সে আবু বকর (রা.) ইন্তেকাল করেন। রাসুল (সা.)–এর রওজা মোবারকের পাশে তাঁকে দাফন করা হয়।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: নামাজরাসুলরোজাসাহাবা

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রবাসীরা কি দেশে কোরবানি দিতে পারবেন
ধর্ম

প্রবাসীরা কি দেশে কোরবানি দিতে পারবেন?

April 22
আল-আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির কারার পরিকল্পনা ইসরায়েলের
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির কারার পরিকল্পনা ইসরায়েলের

April 19
আজ রাত ৮টার মধ্যে হাজীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
ধর্ম

আজ রাত ৮টার মধ্যে হাজীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

April 14
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post