মায়ের মৃত্যুর আধা ঘণ্টা পরেই মারা যান ছেলে মো. রেজাউল করিম। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে। মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, এ ঘটনার দুইমাস আগে মারা যান বাবা আবুল হাসেম। মো. রেজাউল করিম তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন। দুই মেয়ে রয়েছে তার।
মরিয়মনগর ইউনিয়নের সদস্য মো. ইসলামাইল বলেন, মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। বৃহস্পতিবার মা-ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম হিরু বলেন, রেজাউল করিমের মা লায়লা বেগম বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান।
মায়ের মৃত্যুর খবর শুনে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















