বিজ্ঞাপন
Tuesday, March 31, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আমেরিকা

হিমালয় অঞ্চলে বিধ্বস্ত ৬০০ বিমান

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Dec 17
পড়ুন: 2 মিনিটে
0
The hump copy 0
60
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ভারতের আসাম ও বাংলা থেকে কুনমিং ও চংকিংয়ে চীনা বাহিনীকে রসদ সরবরাহের জন্য এই আকাশপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বেশিরভাগ সময়ই বিমানগুলোর পাইলট হিসেবে থাকতেন সদ্য প্রশিক্ষণ শেষ করে আসা তরুণেরা। আর সেসব ফ্লাইটও হতো উদ্দাম। টানারের তথ্যমতে, ‘এ পথে আবহাওয়া মিনিটে মিনিটে পালটে যেতে, মাইল দূরত্বে বদল হতো’। একদিকে ভারতের অংশে ছিল নিচু, ধোঁয়ার মতো জঙ্গল, অন্যদিকে ছিল পশ্চিম চীনের বিস্তৃত মালভূমি।

৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০০-এর মতো মার্কিন পরিবহন বিমান ভারতের অরুণাচল প্রদেশের পর্বতমালায় বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করা হয়। ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৪২ মাসে এসব দুর্ঘটনায় অন্তত দেড় হাজার বিমানকর্মী ও যাত্রী নিহত হয়েছেন।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন মার্কিন ও চীনা পাইলট, রেডিও অপারেটর ও সৈন্য। ২০০৯ সাল থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের অনুসন্ধানী বিভিন্ন দল অরুণাচলের পর্বত চষে বেড়িয়েছে এসব বিমানের ধ্বংসাবশেষ ও নিহত ব্যক্তিদের দেহাবশেষের সন্ধানে।

আরওপড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

বিজ্ঞাপন

ভারতের আসাম ও বাংলা থেকে কুনমিং ও চংকিংয়ে চীনা বাহিনীকে রসদ সরবরাহের জন্য এই আকাশপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

অক্ষশক্তি (জার্মানি, ইতালি, জাপান) ও মিত্রশক্তি (ফ্রান্স, গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন) ততদিনে ব্রিটিশশাসিত ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে। ভারতীয় সীমান্তে জাপানি বাহিনী অগ্রসর হওয়ার পর মিয়ানমার (তৎকালীন বার্মা) হয়ে চীনের স্থলপথ বন্ধ হয়ে গেলে এ আকাশপথটি যোগাযোগের একমাত্র উপায় হয়ে উঠে।

১৯৪২ সালের এপ্রিলে মার্কিনবাহিনী ওই পথ ধরে রসদ পরিবহনের অপারেশন শুরু করার পর সফলভাবে সাড়ে ছয় লাখ মেট্রিক টন রসদ পাঠানো হয় চীনে।

বিজ্ঞাপন

পূর্ব হিমালয়ের ওপর দিয়ে অবিশ্বাস্য উচ্চতায় উড়তে হতো পাইলটদের। তারা এ পথটির নাম দিয়েছিলেন ‘দ্য হাম্প’।

গত ১৪ বছরে পর্বতারোহী, শিক্ষার্থী, চিকিৎসক, ফরেনসিক প্রত্নতাত্ত্বিক ও উদ্ধার বিশেষজ্ঞকারীদের ইন্দো-আমেরিকান বিভিন্ন দল অরুণাচল প্রদেশে ঘন জঙ্গল, ভূপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় তাদের অনুসন্ধান চালিয়েছেন।

স্থানীয় আদিবাসীগোষ্ঠীগুলোর সহায়তায় তাদের এ অভিযান অবশেষে আলোর মুখ দেয়। বিভিন্ন দুর্ঘটনাস্থল থেকে তারা কমপক্ষে ২০টি বিমানের ধ্বংসাবশেষ ও যুদ্ধে নিখোঁজ (মিসিং-ইন-অ্যাকশন: এমআইএ) বৈমানিকদের দেহাবশেষ শনাক্ত করেন।

তাদের খুঁজে পাওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে অক্সিজেন ট্যাংক, মেশিন গান, বিমানের ফিউজালেজ, মাথার খুলি, হাড়, জুতা, ঘড়ি ইত্যাদি। অনেক দুর্ঘটনাস্থলে স্থানীয়রা আগেই বিভিন্ন বস্তু সংগ্রহ করেছিলেন, বিমানের ধাতব বস্তু ভাঙারি হিসেবে বিক্রি করে দিয়েছিলেন।

তবে এখন খুঁজে পাওয়া এসব বস্তুর স্থান হয়েছে অরুণাচল প্রদেশের পাসিঘাটে সদ্য চালু করা দ্য হাম্প মিউজিয়ামে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি গত ২৯ নভেম্বর জাদুঘরটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেছিলেন, ‘এটা কেবল অরুণাচল প্রদেশ বা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য একটি উপহার নয় বরং ভারত ও বিশ্বের জন্য এক উপহার।’

জাদুঘরটি এই রুটে বিমানচালনার বিপদ আর ঝুঁকিসমূহের জ্বলজ্বলে প্রমাণ। মার্কিন বিমানবাহিনীর বৈমানিক মেজর জেনারেল উইলিয়াম এইচ টার্নার তার স্মৃতিচারণায় এ পথে উড্ডয়নের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। এই রুটে তিনি একটি সি-৪৬ কার্গো বিমান চালাতেন।

বেশিরভাগ সময়ই বিমানগুলোর পাইলট হিসেবে থাকতেন সদ্য প্রশিক্ষণ শেষ করে আসা তরুণেরা। আর সেসব ফ্লাইটও হতো উদ্দাম। টানারের তথ্যমতে, ‘এ পথে আবহাওয়া মিনিটে মিনিটে পালটে যেতে, মাইল দূরত্বে বদল হতো’। একদিকে ভারতের অংশে ছিল নিচু, ধোঁয়ার মতো জঙ্গল, অন্যদিকে ছিল পশ্চিম চীনের বিস্তৃত মালভূমি।

মাঝেমধ্যে বাতাস হঠাৎ করে দ্রুতগতিতে নিচের দিকে নামতে শুরু করত। ডাউনড্রাফট নামক বাতাসের এমন প্রবাহের মধ্যে পড়লে মালামালভর্তি ভারী প্লেনগুলো মুহূর্তের মধ্যেই পাঁচ হাজার ফুট নিচে নেমে আসত, তারপর একই গতিতে আবারও ওপরে উঠতে শুরু করত। টার্নার লিখেছিলেন, ২৫ হাজার ফুট উচ্চতায় একবার ডাউনড্রাফটের মুখে পড়ে উলটে গিয়েছিল একটি বিমান।

অতি সাধারণ কিছু নেভিগেশন টুল ব্যবহার করে বিমানগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বজ্রঝড়, তীব্র বাতাস, তুষারপাত আর শিলাবৃষ্টি ছিল সবচয়ে বড় চ্যালেঞ্জ। লাইফ ম্যাগাজিনের সাংবাদিক থিওডর হোয়াইট সাংবাদিকতার কাজে এ পথে পাঁচবার উড়েছিলেন। তিনি লিখেছেন, একবার একটি বিমানে চীনা সৈন্যদের পরিবহন করা হচ্ছিল। তাদের কাছে কোনো প্যারাস্যুট ছিল না। বিমান উড়ন্ত অবস্থাতেই বরফে জমে যাওয়ায় পাইলট ক্র্যাশ-ল্যান্ড করার সিদ্ধান্ত নেন।

বিমানের কো-পাইলট ও রেডিও অপারেটর নিরাপদে অবতরণ করতে (বেইল আউট) সক্ষম হন। তারা ‘এক বিশাল গাছের ওপর নামেন এবং পরের ১৫ দিন এদিক-সেদিক ঘুরে বেড়ান। এরপর তাদেরকে স্থানীয় বন্ধুত্বপূর্ণ বাসিন্দারা খুঁজে পায়’। ওই এলাকার প্রত্যন্ত গ্রামগুলোর বাসিন্দারা প্রায়ই বিধ্বস্ত বিমানের আহতদের উদ্ধার করে শুশ্রূষা করে সুস্থ করে তুলতেন। (পরে জানা যায়, ওই বিমানটির বাকি আরোহীরাও নিরাপদে অবতরণ করতে পেরেছিলেন।)

বাতাসের ঘূর্ণাবর্তে পড়ে অনেক বিমান কোর্সের বাইরে বেশ দূরে চলে যেত। অনেক সময় পর্বতের ৫০ মাইলের মধ্যে বিমান চলে এলেও পাইলট টের পেতেন না। অনেক বিমান এভাবে পর্বতমালায় বিধ্বস্ত হয়। একবার এক ঝড়েই ৯টি বিমান বিধ্বস্ত হয়েছিল, মারা গিয়েছিলেন ২৭ জন ক্রু ও আরোহী।

হারিয়ে যাওয়া এসব বৈমানিকেরা এখন কিংবদন্তির অংশ। কিন্তু তাদের এসব দুর্দান্ত অভিযানের গল্প খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আমেরিকাবিমান

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
এবারের ঈদের চাঁদ কোন দেশে কবে দেখা যাবে
ওমান

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
Remittances

ওমান থেকে দেশে টাকা পাঠানোর বিশ্বস্ত কয়েকটি মাধ্যম

September 1, 2022
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ওমানের কেন্দ্রীয় সবজি বাজারে নতুন নিয়ম ঘোষণা

ওমানের কেন্দ্রীয় সবজি বাজারে নতুন নিয়ম ঘোষণা

July 25, 2020
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post