বিজ্ঞাপন
Thursday, March 19, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আন্তর্জাতিক

যে কারণে ফিলিস্তিনের ব্যাপারে পরিবর্তনহীন আরব দেশগুলো

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Dec 16
পড়ুন: 1 মিনিটে
0
ফিলিস্তিন
419
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে আরব নেতাদের কঠোর অবস্থান নিতে ব্যর্থতার জন্য গভীর দুঃখবোধের মধ্যে আছেন। কিন্তু এটা কেন হচ্ছে, তা বোঝা সহজ।

যতবারই ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নির্মম নিপীড়ন চালায়, ততবারই তার পশ্চিমা মিত্ররা মাঠে নেমে পড়ে। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও আমেরিকার মতো দেশের নেতারা ইসরায়েলের সমর্থনে আবেগপূর্ণ বার্তা পাঠান। সংবাদমাধ্যমও বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। বর্ণবাদী প্রশস্তি রচনা করে তারা ইসরায়েলের অপরাধকে ন্যায্যতা দেয়। এবং ইসরায়েল যে নিপীড়ক ও আগ্রাসী, তা পাল্টে ফেলতে যথাসাধ্য চেষ্টা করে। ইসরায়েলি সেনাবাহিনীকে গণহত্যায় সহায়তার জন্য বিলিয়ন ডলার মূল্যের জরুরি সহায়তা পার্লামেন্টের মাধ্যমে দ্রুত অনুমোদন দেওয়া হয়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের নিধনে ইসরায়েলকে এসব সমর্থন দেওয়া হলেও আরব ও মুসলিম দেশের সরকারগুলো মুখে বুড়ো আঙুল দিয়ে বসে থাকে। আরব লীগ ও অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সাম্প্রতিক বিশেষ যৌথ সম্মেলনে এই শোচনীয় নিষ্ক্রিয়তা আরও প্রকট হয়েছে। গাজায় গণহত্যার প্রতিক্রিয়ার মধ্যেই একটি জরুরি ও বিশেষ সভার নামে আয়োজিত সম্মেলনটি ছিল মাত্র একদিনের জন্য। অনেক চেঁচামেচি ও নানা অঙ্গভঙ্গির পর আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর একমাত্র দৃঢ় দাবি ছিল ‘যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করা’। এতে যেন ইসরায়েলিদের হাঁটু কাঁপতে শুরু করবে।

আরওপড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

বিজ্ঞাপন

বলা ভালো, এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। বরং তারচেয়ে সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা ধৈর্য সহকারে গাজায় ইসরায়েলের গণহত্যা শেষ করার জন্য অপেক্ষা করছেন বললে ভুল বলা হবে না। তাঁরা গাজায় সহায়তা পাঠানোর জন্য মিশরের উদ্যোগকে সমর্থন করেছেন। এটি শুনতে ভালোই।

যদি অবশ্য আপনি না জানেন, রাফা সীমান্ত দিয়ে গাজায় কিছু পাঠানোর ক্ষমতা মিশরের কত কম। আর এই মিশরই তো গত ১৭ বছর ধরে গাজায় অবরোধ বজায় রাখতে ইসরায়েলিদের সাহায্য করছে। সেই শ্বাসরুদ্ধকর নিন্দাবাদের সাথে, বাধ্যতামূলক ভোজ ও ছবি তোলার সুযোগের মাধ্যমে আরব ও মুসলিম বিশ্বের আরেকটি সফল সমাবেশ সম্পূর্ণ হয়।

আশ্চর্যের কিছু নেই যে, ফিলিস্তিনিরা ও তাদের সমর্থকেরা এই করুণ আলোচনায় ক্ষুব্ধ। নেতাদের অগ্নিগর্ভ বক্তৃতার সাথে এই ধরনের আলোচনার কোনো মিলই নেই; তা সে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে হোক বা বর্বরতা বন্ধে পশ্চিমাদের চাপ দেওয়ার ক্ষেত্রেই হোক।

এটা এমন নয় যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল ও তার সাম্রাজ্যবাদী মিত্রদের কিছু করতে পারবে না। আরব বা মুসলিম দেশগুলো বিশ্বের জ্বালানি তেলের মজুতের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। এক সৌদি আরব ও ইরাকই তো দৈনিক তেল রপ্তানির ২১ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। এটি তো এই দেশ দুটিকে প্রচুর বাড়তি সুবিধা দেয়।

বিজ্ঞাপন

তবে এটি কেবল জ্বালানি তেল নয়। মিশরের মালিকানাধীন সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যাবশ্যক। কায়রোতে নিউজিল্যান্ড দূতাবাসের এক হিসাব অনুযায়ী, সুয়েজ খালের মাধ্যমে বছরে ১ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়, যা বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ। ২০২১ সালে একটি দুর্ঘটনার কারণে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন মাত্র ছয় দিনের জন্য বন্ধ ছিল। লন্ডন-ভিত্তিক লয়েডের তথ্য অনুসারে, এই একটি কারণে বিশ্ব অর্থনীতিকে প্রতিদিন মূল্য দিতে হয়েছিল প্রায় ৯৬০ কোটি ডলার করে।

তাহলে আরব ও মুসলিম নেতারা কেন এই দুই শক্তির কোনোটিই ব্যবহার করেন না?
কারণ, তাঁরা চান না। বৈশ্বিক পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের অংশ হিসেবে তাঁদের সাফল্য নির্ভর করে সামগ্রিক স্থিতিশীলতা ও লাভের ওপর। এই কারণেই তাঁদের বেশির ভাগই আমেরিকার সাথে জোটবদ্ধ, যে দেশটি কিনা বর্তমানে বিশ্ব মঞ্চে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। বিশ্বের অন্যান্য শাসক শ্রেণির মতো, আরব ও মুসলিম নেতারা জাতিগত, জাতীয় বা ধর্মীয় সংহতি বা পরিচয়ে বিশ্বাস করেন না।

তাঁদের একমাত্র অভিষ্ট নিজেদের মুনাফা ও ক্ষমতা। আর এর অর্থ যদি আমেরিকা ও ইসরায়েলের সাথে মিত্রতা করা হয়, তবে তাই হোক। পাশাপাশি স্থানীয় দারিদ্র্য ও অসাম্যের দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্ব দেন তাঁরা, যেখানে নারী ও বিভিন্ন সংখ্যালঘুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কেন সৌদি আরবের যুবরাজ বা তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের নিপীড়নের কথা চিন্তা করবেন? তাঁরাই যেখানে নিজ দেশে শিয়া ও কুর্দি সংখ্যালঘুদের ওপর সহিংসভাবে নিপীড়ন করেন? এটি ইরানের ইসলামি একনায়কতন্ত্রের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

আমেরিকা ও ইসরায়েলের সাথে তাদের অতিমাত্রায় শত্রুতা সত্ত্বেও প্রতিক্রিয়াশীল ধর্মবাদীরা কেন ফিলিস্তিনকে রক্ষার জন্য তাদের ব্যাপক দেশীয় ও আঞ্চলিক শক্তি প্রয়োগের ঝুঁকি নেবে? এই শাসনব্যবস্থাগুলো মাঝে মাঝে ফিলিস্তিনিদের নিপীড়নের কথা বলতে পারে নিজেদের সস্তা জনপ্রিয়তার জন্য। কিন্তু তারা কখনই এ ব্যাপারে শেষ কথা বলবে না।

অবশ্যই, তারা এ ব্যাপারে একা নয়। পশ্চিমা নেতারা কখনোই জার্মানিতে নাৎসি গণহত্যা বা রুয়ান্ডা ও আর্মেনিয়ায় গণহত্যা প্রতিরোধে কিছুই করেনি। বরং এটাকে তারা তাদের সাম্রাজ্যবাদী অ্যাজেন্ডা পূরণে কাজে লাগিয়েছে। আসলে অভিন্ন ধারাটি হলো—শাসক শ্রেণি কখনোই ন্যায়বিচারের জন্য লড়াই করে না।

তবে হ্যাঁ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ব্যর্থ হওয়ার কারণে আমরা আরব ও মুসলিম নেতাদের ওপর ক্ষুব্ধ হতে পারি। কিন্তু এতে অবাক হওয়া উচিত না। তাঁদের এই নিষ্ক্রিয়তা খারাপ নীতির ফল নয়, বরং শাসক হিসেবে শোষণ, প্রতিযোগিতা ও যুদ্ধ বিষয়ে প্রচলিত শক্তির অংশ হওয়ার কারণে। সত্যিকার অর্থে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামের সাথে অর্থপূর্ণ একাত্মতা প্রদর্শনের জন্য আরব ও মুসলিম বিশ্বকে প্রথমে নিজেকে দুর্নীতিগ্রস্ত ও স্বার্থান্বেষী পুঁজিবাদী অভিজাতদের কবল থেকে মুক্ত করতে হবে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: আমেরিকাইসরায়েলফিলিস্তিনমধ্যপ্রাচ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post