সিটি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘সিটি ব্যাংক পিএলসি’ হয়েছে। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ১০ ডিসেম্বর থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘সিটি ব্যাংক পিএলসি’ করা হয়েছে।
এ বিষয়ে রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ১০ ডিসেম্বর থেকে দেশের তফসিলভুক্ত ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘সিটি ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অনেকের মনে প্রশ্ন জেগেছ, হঠাৎ করে ব্যাংকগুলো কেন নিজেদের নামের শেষে পিএলসি যোগ করছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। বাংলাদেশ ব্যাংকের আদেশের পর, বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যায়ক্রমে নিজেদের নামের শেষে “পিএলসি” যোগ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















