মহামারো করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন অফিস আদালত বন্ধের পর পুনরায় আগের অবস্থানে ফিরছে ওমান। স্বাভাবিক হচ্ছে জনজীবন। ইতিমধ্যেই ৭০ শতাংশ সরকারি কর্মচারী অফিস শুরু করেছে ব্লে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ওমানের সরকারী দফতরে যে সকল সরকারী কর্মচারীরা কাজ করতো তাদের ৭০ শতাংশ কর্মচারী ইতিমধ্যেই অফিসে আসা শুরু করেছে। বাকি ৩০ শতাংশ এখনো বাসায় থেকে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমানের নাগরিক ও প্রবাসীরা কোনো পরিষেবায় যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের সকল দফতর খুলে দেও্যা হয়েছে। নাগরিক ও প্রবাসীদের সেবা প্রদানে পূর্বের আইনের কিছুটা শিথিলতা করা হয়েছে।
উল্লেখ্যঃ ওমানে সরকারী প্রতিষ্ঠানগুলিকে ভাইরাস সংক্রমণ যাতে না ঘটে তা নিশ্চিত করতে সাবধানতা অবলম্বনে দেশটিতে ৫০ শতাংশ কর্মচারী অফিস করার অনুমতি ছিলো এবং বাকি ৫০ শতাংশ বাসায় থেকে অফিস করার নিয়ম ছিলো। কিন্তু বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আগের নিয়মের কিছুটা শিথিলতা করেছে দেশটির সরকার।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
আরো দেখুনঃ ওমানে স্বাভাবিক ফ্লাইট চালু করবে বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















