ওমানের বিমানবন্দরগুলোতে বেড়েছে যাত্রী এবং ফ্লাইট চলাচল। অক্টোবরে দেশটির মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা ছিলো ১ লাখ ১৫ হাজার ২৩৫ জন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩২ শতাংশ বেড়েছে। একই সময়ের মধ্যে, মাস্কাট বিমানবন্দরে ফ্লাইট উঠানামাও ২৮ শতাংশ বেড়েছে, সংখ্যা ৮ হাজার ৮২৭টি। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে আসে।
আর পরিসংখ্যান অনুসারে, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে সালালাহ বিমানবন্দরের যাত্রীর সংখ্যা ৪৭ শতাংশ বেড়েছে। আগের ৬০ হাজার ৭৬৬ থেকে বর্তমান সংখ্যা ৮৯ হাজার ৫১৮ জন। একই সময়ে, সালালায় ফ্লাইট চলাচলও আগেরবারের চেয়ে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে সোহার বিমানবন্দরে ফ্লাইট চলাচল বেড়েছে ১৬৩ শতাংশ। তবে এ বিমানবন্দরে আগের চেয়ে কমেছে যাত্রী সংখ্যা। আর ডুকুম বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় এ বছরের জুন মাসে ১৪ শতাংশ বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















