বিজ্ঞাপন
Friday, February 13, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রবাস

বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডা যেতে বাধা, কেন?

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Dec 9
পড়ুন: 1 মিনিটে
0
কানাডা
262
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সিলেটের ৪২ জন যাত্রী কানাডার উদ্দেশে যাত্রাকালে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তাদের বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে। যাত্রীরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিধিসম্মতভাবে ইমিগ্রেশনসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন।

পরে কানেকটিং ফ্লাইটে ঢাকায় আসার পর কানাডাগামী বাংলাদেশ বিমানে ওঠার সময় তাদের বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় খবর ছাপা হয়; সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যাত্রীদের কাছ থেকে জানা যায়, তারা যখন বোর্ডিং পাশ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ট্রানজিট লাউঞ্জে ঢাকা-টরন্টো বিমানে আরোহণের অপেক্ষা করছিলেন, তখন বিমানের গ্রাউন্ড কর্মচারীরা তাদের নাম ডেকে তাদের কাছ থেকে বোর্ডিং পাশ নিয়ে নেন। তারপর তাদের কাছে হোটেল বুকিংয়ের কাগজপত্র দেখতে চান।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

যাত্রীরা তাদের ভাড়া করা বাড়ির কাগজ দেখালে সেটা বিমানের কর্মচারীদের মনঃপুত হয় না। তারা বারবার হোটেল বুকিংয়ের কথা বলতে থাকেন। এ অবস্থায় নিরুপায় হয়ে যাত্রীরা বিমানবন্দরে বসে তৎক্ষণাৎ হোটেল বুকিং করেন। এর পরও বোর্ডিং পাশ ফেরত না দিয়ে সারারাত বসিয়ে রেখে পরদিন দুপুরবেলা তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

আরওপড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

বিজ্ঞাপন

প্রশ্ন হলো, তাদের কাছে যেহেতু বৈধ ভিসা ছিল, সেহেতু তারা গন্তব্যে পৌঁছে কোথায় থাকবেন, না থাকবেন সেটা দেখার এখতিয়ার তো গন্তব্য দেশের কর্তৃপক্ষের, বিমান কর্তৃপক্ষের নয়। আর যেহেতু তাদের ভিসা দেওয়া হয়েছে, সুতরাং এটা পরিষ্কার যে, সবকিছু পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন সাপেক্ষেই কানাডা সরকার তাদের ভিসা দিয়েছে। তাহলে তাদের কানাডা যেতে বাধা দেওয়া হলো কেন?

পত্রিকার খবর অনুযায়ী, বিমানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, যাত্রীরা যে নিমন্ত্রণপত্রের মাধ্যমে ভিসা পেয়েছেন সেটা নাকি ছিল ভুয়া। এর জবাবে বলতে হয়-পাঁচ বা দশ বছর মেয়াদি ভ্রমণ ভিসা প্রদান তো নিশ্চয়ই শুধু একটি নির্দিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেওয়া হয়নি। আর এটাও কারও অজানা নয় যে, বাংলাদেশ থেকে পশ্চিমা দেশ তো বটেই, এমনকি আমাদের আশপাশের দেশগুলোর ভিসা পেতেও আমাদের কী ধরনের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন প্রশ্ন, এই কানাডাগামী ৪২ জনের যাত্রা রোধ করে সংশ্লিষ্টরা কার স্বার্থ রক্ষা করল? এতে কার লাভ হলো-ব্যক্তির, দেশের, নাকি অন্য কারও?

২.
বাংলাদেশের বিমানবন্দর ও রাষ্ট্রীয় বিমান সংস্থার বিরুদ্ধে বিদেশে যাতায়াতকারী দেশের মানুষের বা প্রবাসীদের অভিযোগের শেষ নেই। প্রায়ই আমরা বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের লোকসান, দুর্নীতি ও অনিয়মের খবর দেখি। বিশেষ সুবিধাভোগী শ্রেণি ছাড়া আমাদের জাতীয় বিমান সংস্থার বিমানে ভ্রমণের অভিজ্ঞতা থাকা খুব কম মানুষকেই পাওয়া যাবে, যারা তাদের অসন্তুষ্টির কথা বলেননি। অথচ এমনটি হওয়ার কথা ছিল না।

বিদেশি এয়ারলাইনসে ভ্রমণকারীদের মুখে প্রায়ই সেসব এয়ারলাইনসের সার্ভিসের প্রশংসাসূচক গল্প শুনি। তার পরও মানুষ শত অনিয়ম ও ভোগান্তি সত্ত্বেও বাংলাদেশ বিমানে যাতায়াত করে দেশের প্রতি টান ও ভালোবাসার কারণে। যখন আমরা দেশের বিশাল বেকার জনসংখ্যার মানুষদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারছি না; যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে শ্রমবাজার খোঁজার কাজে দেনদরবার করে চলেছে।

বিজ্ঞাপন

তখন নিজ উদ্যোগে বিদেশে গিয়ে কাজ বা আয়ের পথ খোঁজা মানুষদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানোয় দেশের কী লাভ হলো, সংশ্লিষ্টদের কাছে এ প্রশ্নের জবাব চাই। যুক্তির খাতিরে ধরে নিলাম, তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য যাচ্ছিলেন, তাতে কার কী ক্ষতি? এ কাজ বা এ ধরনের সিদ্ধান্ত কতটুকু আইনসম্মত, সে প্রশ্ন তো আছেই।

মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী, যারা তাদের শ্রম, ঘাম ও কষ্টের টাকায় আমার দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছেন, সেসব রেমিট্যান্স যোদ্ধার সঙ্গে বিমানের কর্মচারীদের দুর্ব্যবহার, তাদের প্রতি অবজ্ঞা-অবহেলার অভিযোগ সর্বজনবিদিত। বিদেশ থেকে আসার সময় তাদের সবসময় নিজ দেশের বিমানবন্দরে আতঙ্কিত থাকতে হয়।

যাত্রী হয়রানির কারণে মানুষ যদি বাংলাদেশ বিমানকে বর্জন করে, তাতে দেশের যে ক্ষতি হবে সে দায় কার? আইনের ছাত্র হিসাবে বলতে পারি, ভুক্তভোগীদের এক্ষেত্রে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের হঠকারী ও খামখেয়ালিপূর্ণ কাজের জন্য ভুক্তভোগীরা সেটা যদি করেন, এর দায় কার? এতে রাষ্ট্রীয় বিমান সংস্থার যে লোকসান হবে, তার দায় কে নেবে? অথচ বিমানের শীর্ষ পর্যায়ে এবং বিমান পরিচালনা পরিষদে জ্ঞানী ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা আছেন।

এমনকি বিমান প্রতিমন্ত্রীকে আমরা একজন করিৎকর্মা ব্যক্তি হিসাবেই জানি। জনগণের করের টাকায় পরিচালিত এ বিমান সংস্থার যথেষ্ট সুযোগ ছিল সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীসেবা দেওয়ার।

৩.
স্মরণে আছে, আশির দশকের শেষে আমার ছাত্রাবস্থায় নিজ জেলার এক বয়োজ্যেষ্ঠ ভাই ইনভাইটেশন লেটার বা নিমন্ত্রণপত্র আনিয়ে প্রায় বছরব্যাপী সময় ধরে জেলার শতাধিক তরুণ-যুবককে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। মনে আছে, ওই সময় জেলা শহরে এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি ও বেশ আলোচনা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়া ওই সময়ের বেশ কয়েকজনকে আমি চিনি। তাদের মধ্যে অন্তত তিনজনকে জানি, যাদের একজন বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। আরেকজন রপ্তানি উন্নয়ন প্রক্রিয়া এলাকায় শিল্প স্থাপন করেছেন, অন্যজন যুক্তরাষ্ট্রে আয়কর পরামর্শক হিসাবে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া ওই ব্যক্তিরা নানাভাবে উভয় দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

অনুৎপাদনশীল খাতে চাকরিরত এবং যাত্রীদের তথা জনগণের করের পয়সায় ভাতা নেওয়া এই বিমান কর্মচারীরা দেশের জন্য কতটুকু অবদান রাখছেন, আমি জানি না। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কারও ভালো বা উন্নতি সহ্য করতে না পারা অথবা কাউকে বিপদে ফেলে বিশেষ আনন্দ বা তৃপ্তি পাওয়া একশ্রেণির অসুস্থ মানসিকতার লোক আছে, যাদের পারিবারিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমস্যা রয়েছে।

৪.
উন্নত দেশগুলোর এমন পররাষ্ট্রনীতি বা অভ্যন্তরীণ নীতি আছে, যার দ্বারা তারা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে নিজেদের দেশে অভিবাসী গ্রহণ করতে এবং আশ্রয় দিতে পারে বা দিয়ে থাকে। এভাবে কানাডাও বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে লোক নেওয়া ছাড়াও বর্তমানে ভ্রমণ ভিসা প্রদানের ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করেছে।

এ প্রক্রিয়ায় বিভিন্ন দেশ থেকে বহু মানুষ স্থায়ী অভিবাসন গ্রহণ করা ছাড়াও ভ্রমণ ভিসায় কানাডায় যাচ্ছেন। এ সুবিধা নিয়ে অনেক ভিসাধারী সেদেশে আশ্রয়প্রার্থী হয়ে বা ভিসার স্ট্যাটাস বা ধরন পরিবর্তনের মাধ্যমে ভ্রমণ ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসা বা কর্ম ভিসায় রূপান্তরিত করছেন।

এক্ষেত্রে বাংলাদেশের স্থান প্রথম দশটি দেশের মধ্যেও নেই। সুতরাং বলা যায়, অভিবাসী গ্রহণে অথবা ভ্রমণ ভিসা প্রদানে তাদের কোনো সমস্যা না থাকলে আমাদের তো সমস্যা থাকার কোনো কারণ নেই। অবস্থা দেখে মনে হচ্ছে, নিজ দেশে লাখ লাখ বিদেশি যে অবৈধভাবে বসবাসসহ কাজ করে যাচ্ছে, সেটা ঠেকাতে না পারলেও অন্য দেশে যেন অবৈধ প্রবেশ ঠেকানোর মিশনে নেমেছি আমরা!

কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর অভিবাসনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, শতাব্দীকাল ধরে অনুন্নত, উন্ননশীল বা উন্নত দেশ থেকে সেখানে যারা স্থায়ী হয়েছেন, তারা সবাই শতভাগ বৈধ প্রক্রিয়ায় সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেননি। সহজ কথা হলো, রাজনৈতিক বিপদসংকুল অবস্থায় পড়া বা আশ্রয়হীন ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সেসব দেশের নীতি ও আইনের অংশ। সে দেশগুলোর মানবিক সমাজের মানুষদের এর পক্ষে অবস্থানও সুস্পষ্ট।

আমাদের বিমান সংস্থার সিদ্ধান্ত কানাডার ভিসা ইস্যুকারী কর্তৃপক্ষের পাশাপাশি বহির্বিশ্বের কাছেও আমাদের দেশকে একটি অনিরাপদ এবং অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরবে। এতে ভবিষ্যতে বাংলাদেশের ভিসাপ্রাপ্তির হার হ্রাস পাবার ঝুঁকি রয়েছে।

আরও দেখুনঃ

 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: কর্তৃপক্ষকানাডাপ্রবাসপ্রবাসীবহির্বিশ্ববিমানরেমিট্যান্স

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post