বিজ্ঞাপন
Friday, March 6, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ধর্ম

যে দশজন সাহাবি পৃথিবীতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Dec 6
পড়ুন: 2 মিনিটে
0
খাবার
121
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সাহাবি শব্দটি আরবি। আভিধানিক অর্থ সঙ্গী, সাথি, বন্ধু, অনুসারী, সহচর, এক সাথে জীবন যাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামি পরিভাষায় ‘সাহাবা’ শব্দটি শেষ নবী মুহাম্মদ সা.-এর সঙ্গী-সাথীদের বুঝায়। রসুল সা. এর শ্রেষ্ঠ সাহাবিদের নিয়ে আজ কথা বলবো।

ইবনে হাজার ‘আল ইসাবা ফি তাময়িযিস সাহাবা’ গ্রন্থে সাহাবির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাহাবি সেই ব্যক্তি যিনি মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন, ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব বলেন, সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে, এক বা দু’বছর মুহাম্মদের সা.-এর সাহচর্য অথবা তার সাথে দু’একটি গাযওয়া বা যুদ্ধে অংশগ্রহণ। কিছু সংখ্যক উলামায়ে উসুল ও উলামায়ে ইলমুল কালাম-এর মতে, সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে, রসুলুল্লাহর সা. দীর্ঘ সাহচর্য ও সুন্নাতে নববীর অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি। কেউ কেউ আবার বয়ঃপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন।

আরওপড়ুন

উল্টোপথে ঘুরছে পৃথিবী, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

ওমানে এসে ইসলামে আকৃষ্ট হচ্ছেন বিদেশিরা

বিজ্ঞাপন

একদল আলিমের মতে যে ব্যক্তি বয়ঃপ্রাপ্ত হওয়ার পর এক নজর মুহাম্মদকে সা.কে দেখেছেন, তিনি সাহাবি। আর যিনি বয়ঃপ্রাপ্ত হওয়ার পূর্বে মুহাম্মদকে সা.কে দেখেছেন, তিনিও সাহাবি।

সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চার খলিফা। ১. হযরত আবু বাকর সিদ্দীক রা.। ২. উমার বিন খাত্তাব রা.। ৩. উসমান বিন আফফান রা.। ৪. আলী বিন আবি তালিব রা.।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি
প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-মের বিশিষ্ট ১০ জন জান্নাতি সাহাবির নাম। পৃথিবীতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন বিশিষ্ট সাহাবি।

হযরত আবু বকর রা.
পূর্ণ নাম আবদুল্লাহ বিন আবি কুহাফা। তিনি আবু বকর সিদ্দিক রা. নামে পরিচিতি ছিলেন। তিনি ছিলেন নবী মুহাম্মদ সা. এর একজন প্রধান সাহাবি, ইসলামের সর্বপ্রথম খলিফা ও প্রথম মুসলিমদের মধ্যে একজন। এছাড়াও আবু বকর সিদ্দিক রা. নবী মুহাম্মদ সা.-এর শ্বশুর ছিলেন।

বিজ্ঞাপন

উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রা. এর পিতা আবু বকর সিদ্দিক রা.। মহানবী হযরত মুহাম্মদ সা.-এর প্রতি সন্দেহাতীত অগাধ বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক (বিশ্বস্ত) উপাধি দেয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রা. মৃত্যুবরণ করার পরে উম্মুল মুমিনিন আয়েশা রা. এর ঘরে নবী মুহাম্মদ সা. এর পাশে তাকে কবর দেওয়া হয়। যার ফলে আবু বকর রা. রসুলের কবরের সঙ্গী হবার সৌভাগ্য লাভ করেন।

হযরত ওমর রা.
পূর্ণ নাম ওমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের অন্যতম একজন। ওমর রা. ছিলেন ইসলামি আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে ওমর ইবনুল খাত্তাব রা.-কে ‘আল ফারুক’ (সত্য মিথ্যার পার্থক্যকারী) উপাধি দেওয়া হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়।

এছাড়াও ওমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন নবী মুহাম্মদ সা.-মের শ্বশর ও উম্মুল মুমিনিন হাফসা রা. এর পিতা। হযরত হাফসা রা. প্রথম স্বামীর থেকে তালাক প্রাপ্তা হলে পিতা ওমর রা. ইদ্দত শেষ হবার পর আখেরি নবী হযরত মুহাম্মদ সা.-মের সাথে বিবাহ দেন।

হযরত উসমান রা.
পূর্ণ নাম উসমান ইবনে আফফান। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ও প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। ইসলাম গ্রহণ পর রসুল সা. কন্যা রুকাইয়্যার সাথে উসমান রা. এর বিবাহ দেন। হিজরির দ্বিতীয় সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়্যা মারা যায়। এরপর মহানবী হযরত মুহাম্মদ সা. তার দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুমের সাথে উসমান রা.কে বিয়ে দেন। আর এ কারণেই উসমান রা. তিনি মুসলিমদের নিকট জুন-নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত ছিলেন।

হযরত আলী রা.
আলী ইবনে আবি তালিব। তিনি ছিলেন নবী মুহাম্মদ সা. চাচাতো ভাই ও জামাতা এবং ইসলামের চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। হযরত আলী রা. মাত্র ৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ যিনি খাদিজাতুল কোবরা রা. ইসলাম গ্রহণের পরেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন।

হযরত তালহা রা.
তাহলে ইবনে উবাইদুল্লাহ। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম আটজন ব্যক্তির অন্যতম এবং তিনি রসুলের ঘনিষ্ঠ সাহাবি ছিলেন। তিনি উহুদের যুদ্ধ ও উটের যুদ্ধে অংশগ্রণের কারণে অধিক পরিচিত ছিলেন। মাত্র পনেরো বছর বয়সে তালহা রা. আবু বকর সিদ্দিক রা. আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন।

হযরত যুবাইর রা.
হযরত জুবাইর ইবনুল আওয়াম। তিনি ইসলামের প্রথম যুগের মুসলমান ও নবী মুহাম্মদ সা.-এর সাহাবি ছিলেন। তিনি একাধারে রসুল সা. এর ফুফাতো ভাই ও ভায়রা ছিলেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।

তিনি ইসলামের গ্রহণের পর গুজব ছড়ালো যে অমুসলিমরা নবী মুহাম্মদ সা. কে হত্যা বা বন্দী করে ফেলেছে। এটা শুনে উন্মুক্ত তরবারি সাথে নিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য যুবাইর রা. সাথে সাথেই নবী মুহাম্মদ সা.-মের বাড়িতে যান। রসুল সা. এর সিরাত লেখকদের মতে এটি হলো প্রথম তলোয়ার যা নিজেকে উৎসর্গ করার জন্য একজন বালক উন্মুক্ত করেছিল। তিনি ইসলাম গ্রহণের কারণে অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

হযরত আবদুর রহমান রা.
হযরত আবদুর রহমান ইবনে আউফ। তার ইসলাম গ্রহনের পূর্বের নাম ছিল আবদুল আমর (আমরের দাস)। ইসলাম গ্রহণের পরে রসুল সা. তার নাম রাখেন আবদুর রহমান (সবচেয়ে দয়াবানের দাস)। আবদুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণকারী আটজন ব্যক্তির অন্যতম এবং তিনি আবিসিনিয়ায় হিজরত করা পনেরোজন মুসলিমের অন্যতম ছিলেন।

হযরত সাদ রা.
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রা.। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সা.-এর অন্যতম প্রধান সাহাবি। তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে ১৭তম ব্যক্তি ছিল। ৬৩৬ সালে পারস্য বিজয়ের নেতৃত্ব ও শাসনের জন্য তিনি অধিক পরিচিত পেয়েছিলেন।

হযরত সাইদ রা.
হযরত সাইদ ইবনে যায়িদ। তিনি ছিলেন খলিফা উমর রা. এর ভগ্নিপতি অর্থাৎ উমর রা. এর বোন ফাতিমা বিনতে খাত্তাব এর স্বামী। সাইদ ইবনে যায়িদ রা. ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলাম গ্রহণকারীদের সাহাবীদের মাঝে একজন।

হযরত আবু উবাইদাহ রা.
হযরত আবু উবাইদা আমর ইবনে আবদিল্লাহ ইবনুল জাররাহ। তিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী ও খলিফা উমর ইবনুল খাত্তাবের সময় তিনি রাশিদুন সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন। রসুল সা. ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছের সঙ্গীদের প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানান। তখন আবু উবাইদাহ রা. ইসলাম গ্রহণ করেন।

এছাড়াও সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে অন্যতম, হযরত আবু হুরাইরাহ রা.। প্রকৃত নাম আবদুর রহমান ৫৭ হিজরিতে তিনি ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি মোট ৫৩৭৪ টি হাদিস বর্ণনা করেছেন। এরপর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রা.। তিনি ৫৮ হিজরিতে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২২১০টি হাদিস বর্ণনা করেছেন।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.। তিনি ৬৮ হিজরিতে ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনিও বেশি হাদিস বর্ণনাকারী শ্রেষ্ঠ সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ১৬৬০টি হাদিস বর্ণনা করেন।

হযরত আবদুল্লাহ ইবনে উমর রা.। তিনি ৭০ হিজরিতে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি সর্বমোট ১৬৩০টি হাদিস বর্ণনা করেন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রা.। তিনিও হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন। তিনি ৭৪ হিজরিতে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ১৫৪০টি হাদিস বর্ণনা করেন।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইসলামজান্নাতদশজনপৃথিবীমুহাম্মদ সা.সাহাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রবাসীরা কি দেশে কোরবানি দিতে পারবেন
ধর্ম

প্রবাসীরা কি দেশে কোরবানি দিতে পারবেন?

April 22
আল-আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির কারার পরিকল্পনা ইসরায়েলের
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ ভেঙে ইহুদি মন্দির কারার পরিকল্পনা ইসরায়েলের

April 19
আজ রাত ৮টার মধ্যে হাজীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
ধর্ম

আজ রাত ৮টার মধ্যে হাজীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

April 14
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post