ওমানে পৃথক দুইটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। শনিবার ওমানের কারান জেলার তিউয়ি পর্বতের চূড়া থেকে পরে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। মৃত্যু দুইজন আরবের নাগরিক এবং তারা দুইজনই ওমানের এভিয়েশন সেক্টরে কর্মরত ছিলো বলে জানিয়েছে পুলিশ। আরওপি গাড়িটি উদ্ধার করেছে এবং লাশগুলি সুরতহালের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, পৃথক আরেকটি ঘটনায় দেশটির রুস্তাকের ওয়াদি বানি হানি এলাকায় তিন ওমানী মহিলা পানিতে ডুবে গিয়ে মারা গিয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স ১৫ বছর বলে জানিয়েছে আরওপি।
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
আরো দেখুনঃ ওমানের সালালার বাঙ্গালি বাজারে পুলিশের অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















