ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে এসে বিশ্বের অসংখ্য মানুষ শান্তির দেখা পেয়েছেন। এরই ধারাবাহিকতায়, গত ১১ মাসে সৌদি আরবে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন অর্ধলাখের বেশি ব্যক্তি।
সৌদিআরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা ইসলাম গ্রহণ করেন।
সূত্রে জানা যায়, ২০২৩ সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশটিতে ৫৬ হাজার ৫৬১ জন ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৪১ হাজার ৬০৯ জন এবং নারী রয়েছেন ১৪ হাজার ৯৫২ জন। তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন ।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার তত্ত্বাবধানে অমুসলিমদের কাছে ইসলাম ধর্মের শিক্ষা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট শাখার বিশেষজ্ঞ আলেমরা বাংলাসহ বিভিন্ন ভাষায় ইসলাম প্রচারের দায়িত্ব পালন করে আসছেন।
ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন কোম্পানি, হাসপাতাল, অভিবাসী শ্রমিকদের নিকটবর্তী স্থানসহ বিভিন্ন স্থানে বক্তৃতা, পাঠদান, সেমিনার, কর্মশালার আয়োজন করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















