বিদেশে কাজ না পেয়ে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একাংশ বিদেশে যায়। কিন্তু পদে পদে তাদের ভোগান্তি আরও বাড়ে। গত বছর থেকে প্রতি মাসে প্রায় এক লাখ কর্মী বিদেশে গেলেও তাঁদের অনেকে কাজ না পেয়ে দেশে ফিরে এসেছেন।
তাঁদের মধ্যে ১৫ শতাংশ কর্মী কোনো কাজ পাননি। ২০ শতাংশ কর্মী তাঁদের চুক্তি অনুসারে কাজ পাননি। কম বেতনের জন্য ফিরেছেন ১৪ শতাংশ কর্মী। আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ১৬ শতাংশ কর্মী। বৈধ ভিসা না থাকায় সাড়ে ১০ শতাংশ এবং শারীরিক অসুস্থতার কারণে ফিরে এসেছেন ১২ দশমিক ৮ শতাংশ কর্মী।
বিদেশে গিয়ে ফিরে আসা কর্মীদের নিয়ে অভিবাসন খাতের গবেষণা সংস্থা রামরুর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সৌদি আরব থেকে ফিরে আসা একাধিক নারী কর্মী অভিযোগ করেছেন, নিয়োগকর্তা তাঁদের ওপর যৌন নির্যাতন চালান। তাদের কেউ কেউ ফিরে এলেও অনেকে মাসের পর মাস নির্যাতন ভোগ করেন।
যাঁরা বিদেশ থেকে ফেরত এসেছেন, তাঁদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা নেই। এসব কর্মী যে বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে এসেছেন, শুধু তা নয়। তাঁদের পরিবারও সর্বস্বান্ত হয়েছে। ভুক্তভোগী প্রবাসীদের চাওয়া, সংশ্লিষ্ট সংস্থা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকার যেন তাদের অন্তত যথাযথ পুনর্বাসনে সহায়তা করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















