যুক্তরাষ্ট্রের ব্লুমসিবক্স নামের একটি প্রতিষ্ঠান সিনেমাপ্রেমীদের জন্য স্বপ্নের মতো একটি চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সিনেমাপ্রেমীদের কর্মী হিসেবে নিয়োগ দিতে চায়। বেতন ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ টাকারও বেশি।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, ব্লুমসিবক্স এজন্য সিনেমার তালিকাও প্রকাশ করেছে। সবগুলোই বড়দিনকেন্দ্রিক সিনেমা। নিয়োগপ্রাপ্তরা এই সিনেমাগুলো দেখে প্রত্যেকটির আলাদা করে রিভিউ লিখে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ফেস্টভিটি ফ্যাক্টর, টিয়ারজার্কার টেস্ট, রসায়ন ও বারবার দেখার প্রবণতা চেক করে লিখবেন তারা।
সিনেমা দেখার সময় দর্শকদের গরম কফি, দুই জোড়া ভালো মোজা, পিককে এক বছরের সাবস্ক্রিপশন ও ১২ মাসে ফুলের তোড়ার ব্যবস্থা করবে। প্রতি মাসেই দর্শকদের বাড়িতে পৌঁছাবে তাজা ফুল।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা হয়, ‘আমরা চাই আমাদের কর্মীরা সবচয়ে ভালো মুডে সিনেমাগুলো দেখবে। তাই আমরা তাদের গরম কফি, দুই জোড়া আল্ট্রাকজি মোজা এবং পিককের এক বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি। তারা বলেন, ‘চূড়ান্ত বিজয়ীদের আমরা ১২ মাস ফুল পাঠাবো। প্রতি মাসেই তাদের দরজায় পৌঁছে যাবে মৌসুমের সবচেয়ে তাজা ফুল।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















