বিজ্ঞাপন
Monday, March 23, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রবাস

কানাডার বাংলাদেশ হাইকমিশনে শোক দিবস পালিত

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Aug 16
পড়ুন: 2 মিনিটে
0
কানাডার বাংলাদেশ হাইকমিশনে শোক দিবস পালিত
9
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কানাডা। শনিবার (১৫-আগস্ট) স্থানীয় সময় সকাল ৯.১৫ বাংলাদেশ হাউজে দূতাবাসের সকল সদস্যদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন হাইকমিশনার মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এক মিনিট নীরবতা পালন এবং ১৫ আগস্টের সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন

আরওপড়ুন

নিজস্ব ব্যবস্থাপনায় দূতাবাসের পাসপোর্ট সেবা, প্রবাসীদের স্বস্তি

পাচারের টাকায় বিদেশে ৪ মন্ত্রীর বিলাসী জীবন

বিজ্ঞাপন

এসময় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব মিস অপর্না রানী পালের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকার, কাউন্সিলর সাখাওয়াৎ হোসেন, কাউন্সিলর দেওয়ান হোসেনে আইয়ুব, কাউন্সিলর শাকিল মাহমুদ।

কানাডার বাংলাদেশ হাইকমিশনে শোক দিবস পালিত
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন হাইকমিশনার মিজানুর রহমান

আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

বাণী পাঠের পর বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশী সহ কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বক্তব্য প্রদান করেন। হাইকমিশনার তাঁর বক্তব্যের শুরুতে শোকাবহ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মা, মাতৃভূমি আর মাতৃভাষা যেমন অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ, তেমনি বঙ্গবন্ধু, বাঙালি জাতি আর বাংলাদেশ একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে অতি দ্রুত প্রয়োজনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি মিত্র বাহিনীর বাংলাদেশ ত্যাগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অতি দ্রুত স্বীকৃতি পাবার ক্ষেত্রে সফল হন। কিন্তু ১৫ আগস্টের মর্মান্তিক ও বিয়োগান্ত ঘটনায় জাতির এই উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

বক্তব্য রাখছেন হাইকমিশনার মিজানুর রহমান

আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল

বিজ্ঞাপন

হাইকমিশনার মিজানুর রহমান আরো বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভ মুহূর্তে জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের পলাতক হত্যাকারীদের বিচারের কাজ সম্পূর্ণ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। শোককে শক্তিতে রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জীবনের অন্যতম লক্ষ্য মানুষের অর্থনৈতিক মুক্তি সাধন এবং বিশ্বের নিপীড়িত মানুষের স্বপক্ষে লড়াই করার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত উন্নয়ন পরিকল্পনা এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কর্মসূচী এই স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়ন প্রয়াস। হাইকমিশনার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আগত অতিথিদের একাংশ

আরো পড়ুনঃ প্রবাসীদের জন্য আরো পাঁচ’শ কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণা

এ সময় দূতাবাসের নানা কর্মকান্ড তুলে ধরতে যেয়ে হাইকমিশনার মিজানুর রহমান বলেন, করোনা সংকটকালেও আমাদের দূতাবাস প্রবাসীদের ডিজিটাল এবং ডাকের মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান করেছে। কানাডায় আটকে পড়া বাংলাদেশীদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। করোনা আক্রান্ত বাংলাদেশীদের জন্য “ডক্টরস পুল” গঠন করেছে যাতে তাঁরা যে কোন সময় করোনা বিষয়ে তাঁদের করণীয় সম্বন্ধে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পেতে পারে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য কানাডার বিভিন্ন প্রদেশে করোনা পূর্ববর্তীকালে বেশ কিছু সেমিনারের আয়োজন করেছে। মুজিব বর্ষে কানাডার মাননীয় প্রধানমন্ত্রীকে যাতে বাংলাদেশে নেয়া যায় সে ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কানাডার কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে, এশিয়া অঞ্চলে তাঁর ভবিষ্যৎ যে কোন সফরে বাংলাদেশ তাঁর সফরসূচিতে বিবেচ্য হবে।

আরো পড়ুনঃ ইসরাইল-আমিরাত চুক্তিকে সমর্থন দিলো ওমান

এছাড়াও অত্র মিশনের বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানান হাইকমিশনার। তিনি বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে ও মানব সম্পদ রপ্তানি ক্ষেত্রে পরিসর বাড়ানোর জন্য হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কবির চৌধুরী, শাহ বাহাউদ্দিন শিশির, মতিন মিয়া, মাসুদ সিদ্দিকী, মুন্সি বশির, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান এবং হাসানুজ্জামান প্রমুখ।

আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেন হাইকমিশনার মিজানুর রহমান। হাইকমিশনার উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর উপর পুস্তক, ডকুমেন্টারিসহ বিভিন্ন উপকরণ থাকবে যা সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রদূতের এমন কাজের ভুয়ুসি প্রশংসা করেন উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণসহ আমন্ত্রিত অতিথিগণ। অনুষ্ঠানের শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের করোনা থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: কানাডাদূতাবাসরাষ্ট্রদূতশোক দিবসহাই কমিশন

এ সম্পর্কিত আরও পড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
প্রবাস

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

April 24
প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রবাস

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

April 23
গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির
অপরাধ

গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post