ওমানে সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করার কারণে দেশটির উত্তর আল বাতিনা অঞ্চলের এক ওমানি নাগরিকের বিরুদ্ধে এক বছরের জেল এবং ২০০০ রিয়াল জরিমানা করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই খবর প্রচার করেছে।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
পাবলিক প্রসিকিউশন জানিয়েছে যে, ওমানের উত্তর আল বাতিনা অঞ্চলের একটি আবাসিক এলাকায় সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে এক ওমানি নাগরিককে এক বছরের জেল এবং ২০০০ রিয়াল জরিমানা করা হয়েছে। সেইসাথে তার ড্রাইভিং লাইসেন্স ও বাতিল করা হয়েছে। সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনে উত্তর আল বাতিনার আদালতে এটিই প্রথম রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে উত্তর আল বাতিনা আদালত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















