করোনার থাবায় যখন প্রতিদিন বিশ্বের বহু মানুষের প্রাণহানি হচ্ছে, তখনই প্রথম করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করোনার এই ভ্যাকসিন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। বিশ্ববাসীর জন্য করোনার ভ্যাকসিন খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি।
কোভিড-১৯ এর এই ভ্যাকসিনের গণহারে উৎপাদন শিগগিরই বাজারজাতকরণ শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছেন পুতিন। তিনি আরও বলেন, তার মেয়ে ইতোমধ্যে রুশ বিজ্ঞানীদের তৈরি করোনার এই ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নেয়ার পর তার মেয়ের শরীরের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দ্রুতই তা কমে যায়।
ইতিমধ্যেই বিভিন্ন দেশথেকে এই ভ্যাকসিন আমদানির উদ্যোগ নিয়েছে ওমান। মঙ্গলবার (১১-আগস্ট) ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদীর বরাত দিয়ে ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই সংবাদ নিশ্চিত করেছে। ওমানে স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী জানিয়েছেন যে, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ও এই ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করেছে ওমান। রাশিয়ার সফল প্রয়োগের দিনেই ওমান নিজ দেশে করোনা প্রতিরোধে রাশিয়া থেকে ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী বলেছেন, ওমান বিভিন্ন দেশ থেকে কোভিড -১৯ টি ভ্যাকসিন আমদানি করার পরিকল্পনা করছে। টাইমস অফ ওমানের এক সাক্ষাৎকারে ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী বলেন: “আমরা বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা থেকে ভ্যাকসিন আনার পরিকল্পনা করছি।”
আরো পড়ুনঃ সম্পূর্ণ বিনা লাভে ওমান থেকে বিশেষ ফ্লাইটের ঘোষণা দিলেন আব্দুল মান্নান
রাশিয়াতে প্রথম টিকা দেওয়া হয়েছে পুতিনের নিজের মেয়েকে। এই ভ্যাকসিনটি বর্তমানে সফল প্রয়োগ করা হয়। এরপরেই ভ্যাকসিনটি অনুমোদন মিলে রাশিয়ায়। এর আগে বিশ্বের অন্য দেশগুলিকে পিছনে ফেলে রাশিয়া প্রথম করোনার টিকা তৈরির ঘোষণা করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (১১ আগস্ট) এই ঘোষণা করেছেন। রুশ প্রেসিডেন্টের এই দাবিকে ঘিরে গোটা দুনিয়া জুড়েই চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। রুশ প্রেসিডেন্টের দাবি সত্যি হলে, শেষ মুহূর্তে মস্কোই যে বাজিমাত করল তা বলছেন অনেকেই। বুধবার থেকে শুরু হতে চলেছে ওই টিকার ফেজ থ্রি পর্যায়ের ট্রায়াল।
আরো পড়ুনঃ ১২ অগাস্ট বাজারে আসছে করোনার ভ্যাকসিন, দাম পড়বে ২৫৪ টাকা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া যে দ্রুত টিকা তৈরি করে ফেলবে তা কিছু দিন ধরেই দাবি করে আসছিলেন রুশ বিজ্ঞানীরা। তাঁদের তৈরি করা টিকা মানব শরীরে পরীক্ষার বিভিন্ন ধাপে সাফল্য পেয়েছে বলে জানা গিয়েছিল। আগস্টে সাধারণের জন্য ওই টিকা তৈরি হয়ে যেতে পারে বলে ইঙ্গিতও দেওয়া হয়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই রাশিয়ার টিকা গবেষণা নিয়ে উৎসুক ছিল গোটা বিশ্বই। এর মধ্যেই এ দিন একটি টেলিভিশন বার্তায় রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘‘করোনাভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্বে রাশিয়াই প্রথম টিকা তৈরি করেছে।’’ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ওই টিকা ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা’ গড়ে তুলতে সক্ষম হবে বলেও দাবি করেছেন পুতিন। রাশিয়ার ওই টিকাটির নাম রাখা হয়েছে ‘স্পুটনিক ভি’।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















