বিজ্ঞাপন
Wednesday, March 18, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

বিমানের ভাড়া বৃদ্ধিতে হজযাত্রীদের নিবন্ধন কমার আশঙ্কা

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 5
পড়ুন: 3 মিনিটে
0
হজ পালনে সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ জন যাত্রী বিমান
72
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সৌদি আরব যাওয়ার জন্য বিমান ভাড়ার ঊর্ধ্বগতি প্রবাসীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিনগুণ ভাড়া নির্ধারণ করায় অতিরিক্ত খরচের কারণে হজ নিবন্ধনও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্য সময়ের লোকসান কাটিয়ে উঠতে বিমান বাংলাদেশ হজ মৌসুমকে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা উচিত না। এটা গর্হিত কাজ। অতিরিক্ত খরচের কারণে কোটাও পূরণ হচ্ছে না।’ হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশও (হাব) বিমান ভাড়া কমিয়ে আনতে বলেছে। যদিও বিমান বাংলাদেশ সেটা কানে তুলছে না।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

হজযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা অনুচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক ড. হুসাইনুল বান্না। তিনি গণমাধ্যমকে বলেন, পবিত্র কোরআনের সুরা বাকারার ১১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তার চেয়ে বড়ো জালেম কে, যে ব্যক্তি আল্লাহর মাসজিদগুলোতে আল্লাহর নাম নিতে বাধা দেয়।
“যারা হজযাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেন, তাদের বিষয়ে দুই সপ্তাহ আগে জুমার খুতবায় মক্কার হেরেম শরিফের খতিব বলেছেন, এটা অত্যন্ত জুলম। যারা এ রকম করে, তারা মূলত আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। এ জন্য আল্লাহর কাছে তাদের সাজা পেতে হবে,” বলেন হুসাইনুল বান্না।

আরওপড়ুন

হজ সামনে রেখে সৌদি আরবে কঠোর সতর্কতা জারি

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের সুখবর দিচ্ছে বিমান

বিজ্ঞাপন

হজযাত্রীদের ওপর খরচের বোঝা চাপানোর পরিবর্তে তাদের ভর্তুকি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ঢাবির এই শিক্ষক। তিনি বলেন, “প্রতিবেশী দেশ ভারতে হজযাত্রীদের খরচে ভর্তুকি দেয়া হচ্ছে। সেখানে আড়াই থেকে তিন লাখ রুপিতে হজে যাওয়া যাচ্ছে, আর বাংলাদেশে সাড়ে পাঁচ লাখের বেশি টাকা লাগছে। এটি খুবই গর্হিত কাজ। সরকারের উচিত হজে যাওয়ার ক্ষেত্রে ভর্তুকি দেয়া। হজযাত্রা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেও যদি এক লাখ বা ৫০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়, তাতে সরকারের প্রতি সাধারণ মানুষের দোয়া থাকবে, আস্থা বাড়বে।”

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমকে স্বাভাবিক সময়ের চেয়েও বেশি বিমান ভাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খরচ কমাতে আমি বলেছি। আমরা এটা সবসময় বলে এসেছি। সিদ্ধান্ত তো আমরা নিই না। সিদ্ধান্ত বিমান বাংলাদেশের। আমরা দাবি করতে পারি, কিন্তু বাস্তবায়ন করতে পারি না।

তিনি বলেন, তারা ফ্লাইট পরিচালনার যে ব্যয় দেখিয়ে ভাড়া নির্ধারণ করছেন, হজ ফ্লাইটে এ ধরনের কোনো খরচ নেই। খালি ফ্লাইটে ফুয়েল কস্টও ৭০ শতাংশ কম হয়। তারা কর্তৃপক্ষের কাছে বাড়তি খরচ দেখিয়ে ভাড়া নির্ধারণ করে উপস্থাপন করছে। ফলে কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো স্পষ্ট নয়।
হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণের জন্য ধর্ম মন্ত্রণালয়, এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমানের প্রতিনিধিসহ একটি কমিটি গঠন করা জরুরি বলে মনে করেন এম শাহাদাত হোসাইন তসলিম।

তিনি বলেন, এই কমিটি বিশ্লেষণ করে দেখবে, যে ভাড়া নির্ধারণ করা হলো, সেটি যৌক্তিক কিনা! এখন বিমান নিজেই অপারেশনাল কস্ট বেশি দেখিয়ে ভাড়া নির্ধারণ করছে। ফলে কর্তৃপক্ষের এটা যাচাইয়ের সুযোগ থাকে না।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অণুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, আশা করছি, এবারের হজযাত্রীর কোটা পূরণ হবে। আর দুই, চার, পাঁচ হাজার আমাদের দেশ থেকেই কমসংখ্যক কোটা স্যারেন্ডার করা হয়েছে। অন্য অনেক দেশ বহু কোটা স্যারেন্ডার করেছে। এটা কোনো বিষয় না, স্বাভাবিক প্রক্রিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার আশা করছি, কোটা পূরণ হয়ে যাবে। আর যদি পূরণ নাও হয়, তাতেও পরের বছর কোটা পেতে সমস্যা নেই। কারণ কতজন হজযাত্রী গেলেন, তার ওপর কোটা নির্ভর করে না। কোটা নির্ভর করবে, ওয়াইসি দেশগুলোর মুসলিম জনসংখ্যার ওপর ভিত্তি করে। সেই হিসাবে আমাদের কোটা নির্ধারিত এক লাখ ২৭ হাজার ১৯৮টি।
হজযাত্রীদের ভাড়া কমানোর বিষয়ে বিমানের সঙ্গে কথা বলা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, চেষ্টা করেছি যতটা সম্ভব কমানোর, তারা কিছুটা মেনেছেনও। কিছুটা কমিয়েছেন। তবে এ বিষয়ে বিমানই ভালো বলতে পারবে।

‍২০২৪ সালের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটাসহ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যেখানে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে সৌদি আরব আকাশপথের যাওয়া-আসার ভাড়া ৮০ থেকে ৮৫ হাজার টাকা। কিন্তু হজযাত্রীদের কাছ থেকে সেই ভাড়া আদায় করা হচ্ছে প্রায় তিনগুণ।

প্রতিবছর বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস হজযাত্রী বহন করে। চারবার সৌদি যাওয়া-আসার মধ্যে দুবার ফাঁকা ফ্লাইটের যুক্তি দেখিয়ে এমন অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে আসছে এয়ারলাইনসগুলো। অথচ ফাঁকা ফ্লাইটে ফুয়েল খরচ ৭০ শতাংশ কম হয়। নেই খাবারসহ আনুষঙ্গিক খরচ।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, হজের মৌসুমে দ্বিগুণ ভাড়া ধরেও প্রায় ৩৫ হাজার টাকা বাড়তি নিচ্ছে এয়ারলাইনসগুলো। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন. ‘ঢাকা-জেদ্দা-ঢাকার স্বাভাবিক যে ভাড়া, সেটার দ্বিগুণ করলেও এত টাকা হওয়ার কথা নয়। এটা কিছুটা কমানো গেলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে হজযাত্রা করতে পারতেন।’

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানায়, দীর্ঘদিন ধরে বিমানের ভাড়া কমানোর দাবি করা হলেও মানছে না কর্তৃপক্ষ। একটি কমিটির মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি তাদের। সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি প্যাকেজের মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এবারে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। যা গত বছরের চেয়ে দুই হাজার ৯৯৭ টাকা কম। এর আগে ২০১৭ সালে এই ভাড়া ছিল এক লাখ ১৮ হাজার টাকা, ২০১৮ ও ২০১৯ সালে ছিল এক লাখ ২৮ হাজার টাকা করে, ২০২০ সালে ছিল এক লাখ ৩৮ হাজার টাকা, ২০২২ সালে ছিল এক লাখ ৪০ হাজার টাকা।

করোনা মহামারির কারণে ২০২১ সালে বাংলাদেশ থেকে কেউ হজে যাননি।

আরও দেখুনঃ 

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: বিমানভাড়াযাত্রীহজহজ্জ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post