ওমানে প্রায় ৮০ কেজি মাদকসহ ৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার হওয়া ৩ ব্যক্তির সবাই এশীয় নাগরিক, তারা মাদক চোরাকারবারির সাথে জড়িত। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি ক্রিস্টাল মেথ এবং ৩০ কেজি হাশিশ বা গাজার নির্যাস উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে পুলিশ বলছে, দক্ষিণ আল বাতিনার কোস্ট গার্ড পুলিশ নৌকায় করে মাদক পাচারের সময় ৩ এশীয় প্রবাসীসহ তাদের পাচারকাজে ব্যবহৃত ওই নৌকাটি জব্দ করে। তাদের সকলেই অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন। একইসাথে মাদকের সাপ্লাইও দিচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই বিপুল পরিমাণ ক্ষতিকর ক্রিস্টাল মেথ বিক্রির উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওমানের ভোক্তা আইনে তামাকজাত পণ্যে, সবধরনের মাদক সরবরাহ ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে মাথায় রেখে নিয়মিত ওমানের বিভিন্ন যায়গায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। সবধরণের মাদক পণ্য পরিবহন, বিক্রি ও ক্রয় বন্ধই এই অভিযানের মূল লক্ষ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















