বিজ্ঞাপন
Thursday, April 2, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home মধ্যপ্রাচ্য

এক দিনে এত মৃত্যু আগে দেখেনি ফিলিস্তিন

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Oct 25
পড়ুন: 3 মিনিটে
0
ফিলিস্তিন
40
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

আরওপড়ুন

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭

ইসরায়েলের বোমা হামলায় নিহত শিশুসন্তানকে বুকে আঁকড়ে রেখেছিলেন আবদুল্লাহ তাবাস। রক্তাক্ত মরদেহটি দাফনের জন্য তাঁর কাছ থেকে নিতে পারছিলেন না কেউ। আহাজারি করতে করতে অসহায় বাবা বলছিলেন, ‘এ আমার মেয়ে, আমি ওকে যতবার খুশি দেখতে চাই।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত নিমর্মতা–নৃশংসতার মাত্র একটি চিত্র এটি। গতকাল মঙ্গলবার সারা দিনে এবং আগের দিন রাতভর হামলায় উপত্যকাটির শত শত মানুষ তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। গতকাল বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় বোমার আঘাতে ৭০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩০৫টিই শিশু।

৭ অক্টোবর ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে এক দিনে এত মৃত্যু দেখেননি গাজার বাসিন্দারা। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯১। আহত ১৬ হাজার ২৯৭ জন। অপর দিকে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করতেই তাদের এ জোরদার হামলা। তবে বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। গাজায় হামলা চালানোর ক্ষেত্রে কোনো বাছবিচার করছে না তারা। অবিরাম বোমাবর্ষণে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক ভবন, শরণার্থীশিবির, মসজিদ, গির্জা, হাসপাতালসহ নানা অবকাঠামো। গতকালও ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় তারা গাজার ৪০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিটি বোমার আঘাতের সঙ্গে সঙ্গে গাজার হাসপাতালগুলোয় বাড়ছে আহত, চিরতরে পঙ্গু হওয়া মানুষের ভিড়। চিকিৎসকেরা বলছেন, বোমায় আহত ব্যক্তিদের ক্ষত দেখে মনে হচ্ছে, যেন তাঁদের ত্বক গলে যাচ্ছে। এ ক্ষত চিকিৎসায় কোনো ওষুধ হাসপাতালে নেই। এ অবস্থায় ইসরায়েল কী ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

ইসরায়েলের নির্বিচার ও টানা হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে গতকাল জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে ইসরায়েলের হামলায় গাজায় ৬৫ চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স। এ ছাড়া ১২টি হাসপাতাল ও ৩২টি স্বাস্থ্যসেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গাজার প্রায় দুই–তৃতীয়াংশ স্বাস্থ্যসেবাকেন্দ্রে কাজ বন্ধ হয়ে গেছে।

এদিকে গতকাল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল–আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল পুলিশ। মসজিদ চত্বরেও মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে মসজিদটির দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এ ছাড়া গতকাল পশ্চিম তীর থেকে অন্তত ৩২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এ নিয়ে গত ১৮ দিনে সেখানে ১ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হলো। একই সময়ে ইসরায়েলের হামলায় এখানে নিহত হয়েছেন ৯৬ জন।

‘খাবারের জন্য খুনোখুনি শুরু হবে’

‘আমি ভয় পাচ্ছি, আগামী দুই–তিন দিনের মধ্যে একটুকরা খাবারের জন্য মানুষ খুনোখুনি শুরু করবে। আপনি একটু রুটি কিনতে যান, দেখতে পাবেন, মানুষ কীভাবে ধাক্কাধাক্কি করছে।’ অবরুদ্ধ গাজার খান ইউনিস থেকে কথাগুলো বলছিলেন ইমাদ আবুয়াসি। খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দা।

শুধু খাবারই নয়, ৯ অক্টোবর ইসরায়েল গাজা অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে সেখানে চলছে বিদ্যুৎ, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিএর কর্মকর্তা জুলিয়েট টোউমা বলেছেন, তাঁদের ১৫০টি আশ্রয়শিবিরে ৬ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁদের খাবার, পানি, স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম ও নিরাপত্তা প্রয়োজন। গতকাল তিনি বলেন, ‘আমরা যদি জরুরি ভিত্তিতে জ্বালানি না পাই, তাহলে আগামীকাল (আজ বুধবার) রাত নাগাদ গাজায় আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’

এদিকে গত শনি থেকে সোমবার পর্যন্ত মিসর থেকে রাফাহ ক্রসিং হয়ে মাত্র ৫৪ ট্রাক ত্রাণসামগ্রী গাজায় পৌঁছেছে। সংঘাত শুরুর আগে এক দিনেই গড়ে ৪৫০ ট্রাক ত্রাণ পেতেন গাজাবাসী। বর্তমানে গাজায় প্রবেশ করা ত্রাণ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

ইসরায়েলের পাশে থাকার আশ্বাস মাখোঁর

হামাস ও ইসরায়েলের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দেশের সরকার। এরই মধ্যে এ সংঘাত গাজা ছাড়িয়ে পশ্চিম তীর ও ইসরায়েল–লেবানন সীমান্তে পৌঁছেছে। সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীরও এ সংঘাতে জড়ানোর আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে রণতরিসহ বিভিন্ন সমরাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানি। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। ইসরায়েলকে আর হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার অবাধ অনুমোদন ও সবুজসংকেত দেওয়া যাবে না।’

এদিকে গতকাল ইসরায়েল সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ইসরায়েলকে ছেড়ে যাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এ লড়াইয়ের পর আর কাউকে হামাসের শাসনের অধীন থাকতে হবে না। তবে সময় লাগবে এতে।’

‘হামাসের হামলা শূন্য থেকে হয়নি’

ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন।’

গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে গুতেরেস আরও বলেন, ‘গাজায় মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’ গুতেরেসের এসব মন্তব্যের পর তাঁর পদত্যাগ দাবি করেছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড এরডান।

এদিকে গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে আগামী বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। কয়েকটি দেশের পক্ষে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ফিলিস্তিন

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
Remittances

ওমান থেকে দেশে টাকা পাঠানোর বিশ্বস্ত কয়েকটি মাধ্যম

September 1, 2022
আকর্ষণীয় বেতনে প্রবাসীর হেলিকপ্টারে চাকরির সুযোগ

আকর্ষণীয় বেতনে প্রবাসীর হেলিকপ্টারে চাকরির সুযোগ

June 20, 2024
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ওমান

ওমানে বাড়ছে প্রবাসীদের ঢল, এগিয়ে বাংলাদেশিরা

October 30, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post