ওমানের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক সমুদ্র বন্দর দুকুম পোর্ট একের পর এক বিশ্বের নামীদামী কোম্পানি থেকে কাজ পাচ্ছে। ইতিমধ্যেই ওমানের দুকুম বন্দর বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানির কাছ থেকে একটি চালান পেয়েছে। মঙ্গলবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, চলতি সপ্তাহে দুকুম পোর্ট রিফাইনারি প্রকল্পের জন্য কসকো শিপিং কোম্পানি থেকে একটি চালান পেয়েছে।
আরো পড়ুনঃ চলতি মাসে ওমান থেকে ঢাকায় একাধিক ফ্লাইট
শিপিংটি জার্মানির হামবুর্গ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কসকোর মূল লাইনের পরিষেবাটি লোড করা হবে। কসকো শিপিং কোম্পানি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পরিবহন কোম্পানি হিসেবে বেশ পরিচিত একটি নাম। দুকুম পোর্ট গত বছর থেকে বেশ কয়েকটি বড় কাজ পেয়েছে, যার মধ্যে এটি একটি অন্যতম। জানাগেছে, বিভিন্ন আন্তর্জাতিক শিপিং লাইন থেকে সংখ্যক শিপমেন্ট পাচ্ছে এই বন্দর। সুতরাং, বন্দরটি ডুকমের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হিসেবে বিবেচিত হওয়া শুরু হয়েছে।
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















