ওমানের মাস্কাটে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানিয়েছে যে, ‘‘মাস্কাটে একজন এশিয়ান নাগরিক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ প্রচার করে। এরপর তাকে রয়্যাল ওমান পুলিশ গ্রেপ্তার করে।” সুত্রঃ টাইমস অব ওমান
আরো পড়ুনঃ চলতি মাসে ওমান থেকে ঢাকায় একাধিক ফ্লাইট
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















