গাজার একটি হাসপাতালে হামলার জেরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বাতিল করে দিয়েছেন আরব নেতারা। গত মঙ্গলবার গাজার একটি হাসপাতালে হামলায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
বিবিসি জানায়, ইসরায়েলের প্রতি সংহতি জানাতে বুধবার ইসরায়েলে গেছেন বাইডেন। ইসরায়েল সফর শেষে এদিনই জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল বাইডেনের। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অবশ্য বলেছেন, জর্ডান সফর বাতিলের সিদ্ধান্ত ‘উভয় পক্ষের সম্মতির’ ভিত্তিতে নেয়া হয়েছে। কিরবি জানিয়েছেন, তেলআবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংক্ষিপ্ত ‘রুদ্ধদ্বার বৈঠক’ করবেন প্রেসিডেন্ট বাইডেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















