আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৪) নামের এক বাংলাদেশি উবার চালক নিহত হয়েছেন। স্থানীয় গতকাল সোমবার অনুমানিক রাত ১০টা ২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসানের দেশের বাড়ি নোয়াখালী জেলায়। তাঁর মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে
প্রাথমিক তদন্তে জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। তখন পিছন থেকে দ্রুতগতিতে আসা বিএমডাব্লিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় এমএস হাসানকে স্থানীয় লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত আরও দুই গাড়ির চালকে নিউয়র্কের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















