বিজ্ঞাপন
Saturday, March 7, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home আন্তর্জাতিক

মসজিদকে মদের দোকান-হোটেল বানাচ্ছে ইসরাইল

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jul 30
পড়ুন: 1 মিনিটে
0
মসজিদকে মদের দোকান-হোটেল বানাচ্ছে ইসরাইল

ছবিঃ সংগ্রহীত

10
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ফিলিস্তিনের টাইবেরিয়াসে নির্মিত ওমারি মসজিদ। ১৭৪৩ সালে ফিলিস্তিনে নিযুক্ত অটোমান শাসক জহির আল ওমার আল জায়দানি খান স্কয়ারে এটি তৈরি করেন। টাইবেরিয়াসের বিখ্যাত এ স্থাপনাটি জায়দানি মসজিদ নামেও পরিচিত। মিশরের মামলুক শাসন ব্যবস্থার ঐতিহ্যবাহী কারুকার্যে তৈরি বিশাল গম্বুজ এবং মিনারের কারণে প্রসিদ্ধ ছিল ওমার মসজিদ।

১৯৪৮ সালে আমূল পাল্টে যায় ফিলিস্তিনিদের সবকিছু। ওই বছরের ১৪ মে বিশ্ব ইহুদি সংগঠনের প্রধান ডেভিড বেন গুরিয়ন ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করেন। দিনটিকে ইসরাইলিরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। ১৫ মে দিনটিকে ’নাকবা’ বা ’মহাবিপর্যয়’ হিসেবে স্মরণ করে ফিলিস্তিনিরা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ইসরাইল রাষ্ট্র ঘোষণার পরই ফিলিস্তিনিদের তাড়াতে নৃশংসতা আরো বাড়িয়ে দেয় ইহুদিরা। যাতে স্পষ্টভাবে সমর্থন দেয় ব্রিটেনসহ পশ্চিমারা। ওই সময় ফিলিস্তিনের অর্ধেক বাসিন্দা জীবন বাঁচাতে নিজেরদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।

আরওপড়ুন

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭

বিজ্ঞাপন

আরো পড়ুনঃ ওমানে সামরিক বাহিনীর ছবি বা ভিডিও করা গুরুতর অপরাধ

ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মতো টাইবেরিয়াসের বাসিন্দারাও সেসময় সিরিয়া, লেবাননে আশ্রয় নেন। কমিটি ফর আরব সিটিজেন অব ইসরাইলের মুখপাত্র কামাল খতিব তুর্কি গণমাধ্যম আনাদোলুকে জানান, জায়াদানি পরিবারও সেসময় পার্শ্ববর্তী নাজারেথ শহরে চলে যায়।

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে তাদের ঘরবাড়ি, সহায় সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইহুদি দখলদাররা। যাতে অন্তর্ভুক্ত হয় ওমারি’র মতো বহু ঐতিহ্যবাহী মসজিদ। কামাল বলেন, নাকবার পরে জায়দানি পরিবার ওমারি মসজিদকে সংস্কার করে আবারো নামাজ আদায়ের জন্য উপযুক্ত করতে ইসরাইল কর্তৃপক্ষের নিকট আবেদন জানায়।

‘টাইবেরিয়াস কর্তৃপক্ষ তাদের সে আবেদন প্রত্যাখ্যান করে। জানায়, তারা স্থাপনাটি সংস্কার করে পুনরায় চালু করবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’ বলেন কামাল। ‘সংস্কার বা খুলে দেয়ার কথা বলা হলেও ওমারি মসজিদে এখনো নামাজ নিষিদ্ধ। প্রবেশ করতে দেয়া হয় না কাউকে।’ এক গবেষণায় দেখা গেছে, ৪০টি মসজিদ ইসরাইলিরা ধংস করে দিয়েছে বা সেগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ। আরো ১৭টি মসজিদকে মদের দোকান, হোটেল, জাদুঘর, সিনেমা হলে পরিণত করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের আল আহমার মসজিদকে কনসার্ট হলে রূপান্তর করা হয়েছে। কৈসরিয়ার আল জাদিদ মসজিদকে বানানো হয়েছে মদের দোকান।

বিজ্ঞাপন

আরো পড়ুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

কামাল বলেন, ’নাকবার আগে যে মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকতো সেগুলোতে এখন কাউকে প্রবেশই করতে দেয়া হয় না। নিজেদের দখলে নিয়ে মসজিদগুলোকে সিনেগাগা, মদের দোকান, জাদুঘর, ক্যাফে বা রেস্তোরাঁ বানানো হচ্ছে। মুসলমানদের বিক্ষোভ সত্ত্বেও জাফায় আল ইসাফ কবরস্থান ধ্বংস করে দেয় ইসরাইল। ইসরাইলি নীতিতে মুসলমাদের অনুভূতিকে কখনোই মূল্যায়ন করা হয় না।’ বলেন কামাল।

ফিলিস্তিনিরা জীবন বাঁচাতে পালাতে বাধ্য হলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইন পাস করে ইসরাইল। ‘ইসরাইলি পার্লামেন্টে পাস করা বাজেয়াপ্ত আইনে অনুপস্থিত আরব মুসলমানদের বাড়িঘর, সম্পত্তি দখলে নেয় ইহুদিবাদীরা।’ বলেন কামাল। মসজিদকে অন্য উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। ২০১৫ সালের অক্টোবরে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে ৪শ’ মসজিদ রয়েছে। গেলো ২৫ বছরে সেখানে মুসল্লির সংখ্যা ৫ গুণ বেড়েছে বলেও দাবি করা হয়।

ইসরাইলে এমন দাবি প্রত্যাখ্যান করে কামাল বলেন, ইসরাইল সরকার তাদের ইতিহাসে একটি মসজিদও তৈরি করেনি। ১৯১৭ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ব্রিটিশদের মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এসময় আরব মুসলিমদের দখলে ছিল ফিলিস্তিনের ৯৭ শতাংশ ভূমি। ইহুদিদের দখলে ছিল মাত্র ৩ শতাংশ। ব্রিটিশ সহায়তায় তখন ফিলিস্তিনের ভূমিতে চলতে থাকে ইউরোপ থেকে এনে ইহুদি পুনর্বাসন।

 

১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩ শতাংশে। তখন আরবদের ভূমির পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ইহুদিদের মাত্র ৫ শতাংশ। ১৯৪৬ সালে ইহুদিদের দখলে যাওয়া ফিলিস্তিনের ভূমির পরিমাণ দাঁড়ায় ৬ শতাংশে।

১৯৪৭ সালে অবৈধভাবে ফিলিস্তিনের ভূমির ৫৫ শতাংশ ইহুদিদের দেয়ার ঘোষণা দেয় জাতিসংঘ। তখনও ফিলিস্তিনিদের দখলে ৯৪ শতাংশ ভূমি। জনসংখ্যার ৬৭ শতাংশই ফিলিস্তিনি। সঙ্গত কারণেই জাতিসংঘের একতরফা, অবৈধ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা।

১৯৪৮ সালের ১৪ মে ব্রিটিশদের সহায়তায় ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে ইহুদিরা। নির্মম নির্যাতন শুরু হয় ফিলিস্তিনিদের উপর। ইহুদিবাদী সেনাবাহিনী সাড়ে ৭ লাখ ফিলিস্তিনিকে নৃশংসভাবে বাড়িঘর ছাড়তে বাধ্য করে। গুড়িয়ে দেয়া হয় ফিলিস্তিনিদের ৫৩০টি গ্রাম। দখলে নেয় ঐতিহ্যবাহী ভূমির ৭৮ শতাংশ। বাকি ২২ শতাংশ ভূমি গাজা এবং পশ্চিম তীরে ভাগ হয়। ১৯৪৯ জাতিসংঘ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। উপেক্ষিত থাকে ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার।

এখানেই থেমে থাকেনি দখলদার ইহুদিরা। ১৯৬৭ সালে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা দখলের মাধ্যমে পুরো ফিলিস্তিন জবরদখল করে ইসরাইল। যা আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় জোরপূর্বক দখলের ঘটনা। ১৯৯৩ সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ইসরাইলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের সঙ্গে অসলো চুক্তি করেন। যার মূল বিষয় ছিল ১৯৬৭ সালের পূর্বে ফিলিস্তিনিদের দখলে থাকা ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আলোচনা।

১৯৯৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আলোচনার মাধ্যমে পশ্চিম তীর এবং গাজার আংশিক নিয়ন্ত্রণ পায় ফিলিস্তিনিরা। নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং যে কোনো সময় সেখানে অভিযান চালানোর ক্ষমতা থেকে যায় ইসরাইলের হাতে। এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। অব্যাহত রয়েছে দখলদার ইসরাইলি বাহিনীর অবরোধ, অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বর্বরতা। সূত্র: মিডলইস্ট মনিটর

আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইসরাইলইহুদীগানফিলিস্তিনবারমদমদের দোকানমসজিদহোটেল

এ সম্পর্কিত আরও পড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24
বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো ইয়েন পাউন্ডের দাম
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ডলারের বড় ধস, বেড়ে যাচ্ছে ইউরো-ইয়েন-পাউন্ডের দাম !

April 22
চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত
আন্তর্জাতিক

চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত

April 22
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post