ওমানে সাময়িকভাবে মহামারী করোনার আনুষ্ঠানিক সরকারী ঘোষণা আগামী ৩১ জুলাই থেকে স্থগিত ঘোষণা করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) দ্বারা অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, “স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে নতুন নিবন্ধিত কোভিড -১৯ এর ঘোষণা সাময়িকভাবে স্থগিত করবে শুক্রবার (৩১ জুলাই) থেকে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত। আগামী ৫ আগস্ট (বুধবার) থেকে পুনরায় করোনা সংক্রমণের আনুষ্ঠানিক ঘোষণা শুরু করবে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে বিদেশফেরত কর্মীরা
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















