ইসরাইলে চলমান সংঘাতে মাত্র একদিনে তেল আবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছেন। এখনো হাজার হাজার মানুষ ইসরাইল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছেন।
টাইমস অব ইসরায়েল ও গ্লোবসের প্রতিবেদন বলছে, আতঙ্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছে। এতে আরও বেড়েছে যাত্রীর চাপ। এছাড়া বর্তমানে বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল-১ বন্ধ রয়েছে। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল দিয়ে অপারেশন পরিচালনা করা হচ্ছে।
এরই মধ্যে আমেরিকান বিভিন্ন বিমান কোম্পানি ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে। এছাড়া
জার্মানির লুফথানসা, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও গ্রিক কোম্পানি এজিন এয়ার লাইনসও দেশটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে।

লুফথানসা গ্রুপের অংশ ব্রাসেলস এয়ারলাইনও তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করেছে।
এয়ার ফ্রান্স বলেছে, তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ তেল আবিব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের ক্যারিয়ার ট্রান্সাভিয়া ঘোষণা করেছে যে, এটি প্যারিস এবং লিয়ন থেকে তেল আবিবগামী সব ফ্লাইট সোমবার পর্যন্ত বাতিল করছে।
স্প্যানিশ এয়ারলাইন আইবেরিয়া তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করছে। ইতালির পতাকা-বাহী আইটিএ এয়ারওয়েজ ‘যাত্রী এবং ক্রুদের সুরক্ষার জন্য’ রবিবার সকাল পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।
ওয়ারশতে, পোলিশ ক্যারিয়ার এলওটি বলেছে, তারা শনিবার পোলিশ রাজধানী থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















