চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ লক্ষে কাজ করে যাচ্ছেন এই নায়িকা।
তার আগে জানা গেল আমেরিকায় উড়াল দিচ্ছেন মাহি। বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি নিয়ে আলোচনা-সমালোচনার এই সময়েই মাহিয়া মাহির ভিসা প্রাপ্তির খবর আসে।
জানা গেছে, ভ্রমণ ভিসায় সাক্ষাৎকার প্রার্থী হয়েছিলেন ঢাকার ছবির এই নায়িকা। কোনো রাজনৈতিক কর্মী নয়, নায়িকা পরিচয়েই এই ভিসা মিলেছে তার।
প্রবাসী বাংলাদেশি এক ব্যক্তির আমন্ত্রণে আমেরিকা যাবেন। ভিসা আবেদনের ডিএস ১৬০ ফরমে তুলে ধরেন। যেখানে তার সব খরচ বহন করবেন ঐ ব্যবসায়ী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















