ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানাগেছে এখন পর্যন্ত ওমানে সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪জনের। যাদের মধ্যে ২৩৪ জন ওমানি নাগরিক এবং ১৫০ জন প্রবাসী। ৬০ থেকে ৭৯ বছর বয়সী রোগীদের মৃত্যুর সংখ্যা বেশী ওমানে।
আরো পড়ুনঃ ওমানের মাস্কাট এয়ারপোর্টে নতুন আইন জারী
মন্ত্রণালয়ের সূত্রে দেখা গেছে ওমানে ২০ বছরের কম বয়সী ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ২১ থেকে ২৯ বছর বয়সী ৫ জন। ৩০ বছর বয়সী ১৬ জন। ৩১ থেকে ৩৯ বছর বয়সী ২৪ জন। ৪০ বছর বয়সী ২১ জন। ৪১ থেকে ৪৯ বছর বয়সী ৪২ জন। ৫০ বছর বয়সী ২৩ জন। ৫১ থেকে ৫৯ বছর বয়সী ৪১ জন। ৬০ বছর বয়সী ৬৭ জন। ৬১ থেকে ৬৯ বছর বয়সী ৩১ জন। ৭০ বছর বয়সী ৬৭ জন। ৭৯ বছর বয়সী ৬ জন। ৮০ বছর বয়সী ৩৬ জন এবং ৮০ বছরে উপরে ১ জনের মৃত্যু হয়েছে।
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ফাকা গুলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















