চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে অবস্থিত চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে সিনিয়র একাদশকে ৬-১ গোলে পরাজিত করছে জুনিয়র একাদশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টেডিয়ামে সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যকার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করেন ডা: মোস্তাফিজুর রহমান।
সিনিয়র একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন আশিকুর রহমান আশিক ও জুনিয়র একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করেন মো: রতন ভূঁইয়া। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন লকডাউনে ঘর বন্দি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরা ও একাডেমিক সেমিষ্টার শেষ হওয়া উপলক্ষে এই ম্যাচটির আয়োজন করে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















