বিয়ের দিন কেক কাটার সময় মুখে কেক মাখিয়ে দেওয়ার কারণে পরদিনই স্বামীকে ডিভোর্স দিয়েছেন এক নারী। সংবাদমাধ্যম মিরর বলছে, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এ কাজকে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন ওই নারী।
ওই নারী দাবি করেন, বিয়ের আগে স্বামীকে অন্তত একটি নিয়ম না ভাঙতে বলেছিলেন তিনি। আর সেটি হচ্ছে মুখে কেক না মাখানো। কিন্তু বিয়ের দিন তা মানেননি স্বামী। তিনি নববধূর মুখে শুধু কেকই মাখাননি। মুখ ধরে কেকে চুবিয়েছেনও। এ ঘটনার পরদিনই স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন নববধূ। কিন্তু তাঁর আগের সংসারও সামান্য কারণে ভেঙে গিয়েছিল। এ কারণে পরিবার থেকে অনুরোধ করা হচ্ছে, ডিভোর্স না দিতে। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়।
এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন ওই নারী। তিনি ডিভোর্স চেয়ে যে আবেদন করেছেন এরই মধ্যে সেটি বেশ ভাইরাল হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















