তারা কি আমাকেই ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে? মেক্সিকোতে যা ঘটেছে, এরপর এমন প্রশ্ন আসতেই পারে। দেশটিতে এক ব্যক্তি সম্প্রতি অনলাইনে মোবাইল অর্ডার করার পর পেয়েছেন আস্ত একটি গ্রেনেড। এর পর এ প্রশ্ন না করে কী আর থাকা যায়?
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর গুয়ানাজুয়াতো এলাকার লিওন গ্রামে। ওই কাস্টমারের পরিচয় জানা যায়নি। সেখানকার একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে নিউইয়র্ক পোস্ট বলছে, অনলাইন স্টোর থেকে একটি মোবাইল অর্ডার করেছিলেন তিনি। ঠিকানা দিয়েছিলেন নিজের বাসার।
অর্ডার অনুযায়ী সোমবার প্যাকেট চলে আসে ওই লোকের বাড়িতে। এর পর তাঁর মা সেটি ঘরের ভেতরে নিয়ে যান। কিন্তু তিনি খুলে দেখেন ভেতরে একটি গ্রেনেড। ভাগ্য ভালো, সেটি বিস্ফোরিত হয়নি। এরপর দ্রুত কর্তৃপক্ষকে ফোন দেন তিনি। সামরিক বাহিনীর বোমার স্কোয়াড এসে সেটি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এটি রেখেছে, তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















