বাংলাদেশের বৃহত্তম নামকরা পোশাকের ব্রান্ড ইজি ফ্যাশন লিমিটেডের পেজ ভিয়েতনামী হ্যাকারদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম সোশাল সাপোর্ট বিডি নামক সোশাল মিডিয়া সাপোর্ট এজেন্সি।
সোশাল সাপোর্ট বিডির সহ প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক জানান ইজি ফ্যাশন এর পেজটি হ্যাক হয় গত ফেব্রুয়ারিতে এবং অনেকেই পেজটি রিকোভার করার চেষ্টা করেছেন সর্বশেষ কাজটি আমাদের হাতে আসার পর আমরা প্রথমে তাদের বিজনেস ম্যানেজার এবং সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর ইজি ফ্যাশনের ভেরিফাইড মূল পেজটি রিকোভার করতে সক্ষম হয়েছি।
যানা যায় পেজটি হ্যাক হবার পর থেকে অনেকেই তা রিকোভার করার দায়িত্ব নিয়েছিলেন তবে সর্বশেষ আবু বক্কর সিদ্দিক এবং এহসানুল হক ফয়সাল এর প্রতিষ্ঠান “সোশাল সাপোর্ট বিডি” ইজির পেজটি রিকোভারের দায়িত্ব নেন এবং তারা পেজটি রিকোভার করতে সক্ষম হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















