মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন ছেলে। মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার ভারতের বীরভূমের মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মায়ের মৃত্যু শোক সইতে না পেরেই ছেলে আত্মহত্যা করেছে। জানা গেছে, শংকরী লেট নামে ৫৫ বছর বয়সী ওই নারী শুক্রবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে শংকরী দেবী-সহ পাঁচ নারী গুরুতর জখম হন। পরে শনিবার সকালে শংকরীর মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মায়ের মৃত্যু যন্ত্রণা মেনে নিতে পারেনি ৪০ বছর বয়সী ছেলে মিলন। এলাকাবাসীরা জানান, শনিবার দুপুরে মিলনকে নিয়ে তার মায়ের মৃতদেহ আনতে যান প্রতিবেশীরা। তাদের পুকুর পাড়ে বসিয়ে টয়লেটে যাওয়ার কথা বলে চলে যান মিলন। কিন্তু দীর্ঘক্ষণ তাকে আসতে না দেখে খোঁজ শুরু হয়।
পরে দেখা যায়, মাঠের শেষ প্রান্তে একটি গাছের সঙ্গে শ্মশানে যাওয়ার জন্য নিয়ে যাওয়া গামছা দিয়ে গাছে ঝুলছেন মিলন। অবিবাহিত মিলন মায়ের মৃত্যুর পর কিভাবে জীবন কাটাবে, সে নিয়ে শুক্রবার থেকেই চিন্তিত ছিলেন। শেষমেশ তিনিও নিজের জীবন শেষ করে দেওয়ার পথেই হাঁটলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















