ওমানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট সহ ৪জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার ওমানের রুস্তাক থেকে তাদের গ্রেফতার করা হয়। ৩০ হাজারেরও বেশি সিগারেটের প্যাকেট সহ এই চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে বলেছে, “ওমানের রুস্তাকে শুল্ক বিভাগের বিশেষ টাস্কফোর্স ইউনিটের সহযোগিতায় চার জন এশিয়ান ব্যক্তির থেকে ৩০ হাজারেরও বেশি সিগারেট প্যাকেট জব্দ করা হয়। তারা বিভিন্ন এলাকায় এই সিগারেট বিক্রয়ের জন্য মজুদ করেছিলো। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















