ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক নতুন ফরমান জারী করেছেন। সুলতান বিন সেলিম বিন সাইদ আল হাবসীকে ওমান ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান করে একটি পরিচালনা পর্ষদ গঠনের অনুমোদনের রয়্যাল আদেশ জারি করেছেন সুলতান। নিম্নে পরিচালনা পর্ষদের নাম উল্লেখ করা হইলো:
১, আবদুল্লাহ বিন সেলিম বিন আবদুল্লাহ আল সালমি, ক্যাপিটাল মার্কেট অথোরিটি (সিএমএ) নির্বাহী প্রেসিডেন্ট।
২, আবদুল্লাহ বিন সেলিম বিন আবদুল্লাহ আল হারথি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি।
৩, ডাঃ নাসের বিন রশিদ বিন আবদুল্লাহ আল মাওয়ালি, কলেজ অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টাডিজের ডিন।
৪, একজন আন্তর্জাতিক সদস্য। – সুত্রঃ ওএনএ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















