পবিত্র মক্কায় কাবা শরীফ তাওয়াফের সময় মৃত্যু হলো এক বাংলাদেশির। গোলাম মোস্তফা সরকার বাবু (৪৮) নামের ওই বাংলাদেশি মঙ্গলবার রাত তিনটার দিকে মারা যান।
গোলাম মোস্তফা সরকার বাবু উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা কলেজ রোড এলাকার রোস্তম আলী সরকারের বড় ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
মোস্তফার ছোট ভাই রফিকুল হাসান বাপ্পি জানান, মঙ্গলবার রাত তিনটায় কাবা শরীফ তাওয়াফ করা শেষ হলে তিনি নিজ কক্ষে ফিরে আসেন। কক্ষে আসার পর তার শরীর ঘর্মাক্ত ছিল এবং হঠাৎ করেই দুর্বল হয়ে পড়েন। সে সময় তার সঙ্গীরা দ্রুত মক্কা নগরীর বাংলাদেশ চিকিৎসা ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মক্কা নগরীর আননুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে মরদেহ মক্কা নগরীতে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















