কলের পানি সরবরাহ বন্ধ থাকায় সোমবার সকাল থেকে রুইয়ের অনেক এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট কাটাতে প্রবাসীরা পানির ট্যাংকার থেকে সাময়িকভাবে পানি সংগ্রহ করছে। জানাগেছে রুই বাস-স্টেশনের সামনে পানির লাইনে সমস্যা দেখা দিলে সংকট তৈরি হয়।
বুধবার টাইম ওমানের খবরে বলা হয়, তাৎক্ষনিক ভাবে মঙ্গলবার (৬জুন) সন্ধ্যায় রুই বাস-স্টেশনের সামনে ত্রুটি মেরামতের পর আশপাশের কিছু এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করে। এতে কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও রেক্স রোডের আশপাশের অনেক বাড়ি এখনও পানির সংকটে ভুগছে।
কেউ কেউ টাকা দিয়ে ট্যাংকার থেকে পানি সরবরাহ করেছে। আবার অনেকেই তাদের দৈনন্দিন কাজের জন্য আশেপাশে যেয়ে পানি সংগ্রহ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















