চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবদুল করিম সজন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের একটি সোনার বার, ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং ২টি ল্যাপটপ জব্দ করা হয়। রোববার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাকে আটক করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















