লন্ডন প্রবাসী মুহিত মিয়ার বসতবাড়িতে গত ২১ মে রোববার দিনে দুপুরে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। প্রায় ঘন্টাব্যাপী তাণ্ডবলীলা চালিয়ে সীমানা প্রাচীরসহ বাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে তারা।
এ দিকে গত শনিবার ওই সন্ত্রাসীরা বাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ এসে পড়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। সুনামগঞ্জের প্রবাসীবহুল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রবাসী মুহিত মিয়ার মা চাম্পা বেগম জানান, গত ২১ মে রোববার দুপুরে কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আজাদ মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী দিনের বেলায় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে মুহিত মিয়াকে খোঁজতে থাকে।
মুহিত মিয়া লন্ডনে অবস্থান করছেন শুনে তারা বসতঘরের মালামাল ভেঙে চুরমার করে। পরে তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী হামলা ও ভাঙচুর চালিয়ে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে যায়, এ বাড়িতে থাকতে হলে তাদেরকে চাহিদা মতো টাকা দিতে হবে। অন্যথায় মুহিত মিয়া দেশে ফিরলে তাকে হত্যা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















