দুইদিনের রাষ্ট্রীয় সফরে মিশর যাবেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। আর তাই আগামীকাল রবিবার দেশটির রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। মিশরের উদ্দেশ্যে রবিবার সকালে রওয়ানা দিবেন সুলতান।
আর এই সময়ে রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে এক বিবৃতি জারি করেছে পুলিশ। এতে বলা হয়, রবিবার এবং সোমবার দুইদিন আল বারাকা প্যালেস রাউন্ডএবাউট থেকে রয়্যাল প্রাইভেট বিমানবন্দর পর্যন্ত সুলতান কাবুস স্ট্রিটের লেনের উভয় পাশে যানবাহন পার্কিং সীমাবদ্ধ থাকবে।

ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এই পথে চলাচল করবেন। আর তাই রাজকীয় প্রটোকল অনুযায়ী এ দুইদিন রাস্তায় ট্র্যাফিক ব্যবস্থা বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সুলতান মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে দুইদিনের সফরে মিশর যাবেন।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে , রবিবার এবং সোমবার আল বারাকা প্যালেস রাউন্ডবাউট থেকে রয়্যাল প্রাইভেট এয়ারপোর্ট পর্যন্ত সুলতান কাবুস স্ট্রিটের উভয় পাশে যানবাহন পার্কিং করতে নিষেধ করা হয়েছে।
সকল যানবাহন মালিক ও চালকদের এই আইন মানতে অনুরোধ জানিয়েছে পুলিশ। একইসাথে সুলতানের নিরাপত্তায় উপরোক্ত বিষয়গুলো মেনে চলা এবং জনস্বার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















