ওমানে একদিনে ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং চুরির অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার (১৫ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, মুসান্দাম এবং ধোফার প্রদেশে নৌকায় অবস্থান করা ১৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমানের কোস্ট গার্ড।
রয়্যাল ওমান পুলিশ বলেছে, মুসান্দাম প্রদেশের পুলিশের নেতৃত্বে কোস্ট গার্ড পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় ৭জন এশিয়ান নাগরিককে আটক করা হয়। এরা সবাই অবৈধভাবে ওমান প্রবেশের চেষ্টা করছিলো।
অপর একটি ঘটনায় ধোফার পুলিশের নেতৃত্বে কোস্টগার্ড পুলিশ, বিপুল পরিমাণ মাদকসহ ওমান সাগর থেকে দুটি নৌকা জব্দ করে। এসময় নৌকায় থাকা আরব দেশের ৯ জনকে আটক করা হয়। আরওপি আরো জানায়, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অন্য একটি ঘটনায়, উত্তর আল বাতিনাহ পুলিশ কমান্ড, মাস্কাট পুলিশ কমান্ডের সহযোগিতায়, বেশ কয়েকটি দামী ফোন চুরির অভিযোগে দুই এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















