মাশরাফি বিন মর্তুজা ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানেই কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এবারের ঈদ।
ঈদের দিনে ভালোবাসার মানুষের সাথে কাটানো দারুণ মুহূর্তের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মাশরাফি। যেখানে দেখা যায়, মাশরাফি ও তার স্ত্রী দুজনেই সাদা পোশাকে বসে আছেন সাগরের পাড়ে। দুজনেই ধরে আছেন একটি গোলাপ।
নড়াইল এক্সপ্রেসের এমন রোমান্টিক ছবি অনেকেরই নজর কেড়েছে। ম্যাশ ভক্তরা তাদের জানিয়েছেন শুভেচ্ছা। কেউ এবার ম্যাশের এমন কাণ্ডে মুগ্ধ বনে গেছেন। কারণ সচরাচর যে আগ্রাসী ও কলার উঁচু করা মাশরাফিকে দেখা যায়, এ যেন তার পুরোপুরি ব্যতিক্রম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















