ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফিশিং লিংকের বিষয়ে সতর্কতা জারি করেছে ওমানের এনডাউমেন্টস এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ছড়িয়ে পড়া সেই ফিশিং লিংকে ধর্ম মন্ত্রনালয় থেকে ৯০ রিয়াল সহায়তার কথা বলা হয়। মন্ত্রণালয় জানিয়েছে এর সঙ্গে মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই। মঙ্গলবার (৪ এপ্রিল) এরাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়। এই জাতীয় লিংক মোকাবেলায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে এমইআরএ বলেছে, এনডাউমেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রচারিত লিংকটির সঙ্গে মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই এবং এই জাতীয় লিংক মোকাবেলায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, ৯০ রিয়াল প্রাপ্তি সম্পর্কিত লিংকটি অপ্রাসঙ্গিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















