বিজ্ঞাপন
Monday, March 2, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

ভিসাপ্রাপ্ত লাখো শ্রমিক ও প্রবাসীর বিদেশযাত্রা অনিশ্চিত

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jun 25
পড়ুন: 1 মিনিটে
0
ছুটিতে দেশে আসা প্রবাসীর বিদেশযাত্রা অনিশ্চিত!
8
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বর্তমানে এক কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ লাখ ৮৪ হাজার বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে আছেন ১৩ লাখ ৭০ হাজার বাংলাদেশি। এ ছাড়া ওমান, মালয়েশিয়াতেও ১০ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। এর পর কাতার, কুয়েত, সিঙ্গাপুর, বাহরাইনেও রয়েছেন এ দেশের বহু মানুষ। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন ইতালিতে।

 

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

মহামারী করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক বিপর্যয়ে বেশিরভাগ দেশ ব্যয় সংকোচননীতি গ্রহণ করায় চাকরি হারিয়ে দেশে ফিরছেন বহু প্রবাসী শ্রমিক। তাদের মধ্যে কেউ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আর কাজে যোগ দিতে পারছেন না। আবার কেউ অবৈধভাবে থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। কেউ আছেন আগেই সাজাপ্রাপ্ত, আবার কেউ ফিরে আসছেন স্বেচ্ছায়। হঠাৎ করেই এত বিপুলসংখ্যাক প্রবাসী শ্রমিক ফিরে আসায় একদিকে দেশ যেমন হারাচ্ছে রেমিট্যান্স তেমনি নতুন করে যোগ হচ্ছে কর্মহীন মানুষের বোঝা।

আরওপড়ুন

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

মেয়াদ উত্তীর্ণ ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও

বিজ্ঞাপন

 

এ ছাড়া করোনা পরিস্থিতির আগে বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে এক লাখ শ্রমিক ভিসা পেয়েছিলেন, তাদের যাওয়াও একরকম অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এভাবে প্রবাসী শ্রমিকদের ফিরে আসার ঢল অব্যাহত থাকলে দেশের রেমিট্যান্স-আয়ে ব্যাপক প্রভাব পড়বে। তাই সরকারের উচিত হবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জরুরিভিত্তিতে আলোচনা শুরু করা, যেন তারা শ্রমিকদের ফেরত না পাঠায়।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বিমানবন্দর সূত্র বলছে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৪২ অভিবাসী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের মধ্যে অনেকেই ফিরেছেন চাকরি হারিয়ে।
আবার অনেককে বাধ্য করা হয়েছে দেশে ফিরতে। বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) তথ্য অনুযায়ী, শতকরা ৭৮ শতাংশ অভিবাসী শ্রমিককে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই ফেরত এসেছেন মধ্যপ্রাচ্য থেকে। এর বাইরে মালদ্বীপ, নেপাল, ভুটান থেকেও প্রচুর বাংলাদেশি ফিরে এসেছেন।

এদিকে করোনার প্রভাব ও শ্রমিকদের ফেরত পাঠানো অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহ অন্তত ২২ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন দেশ বাংলাদেশি শ্রমিকদের ফেরত আনার জন্য সরকারকে তাগাদা দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো অবৈধ প্রবাসী শ্রমিকদের দেশে ফেরাতে বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে। সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপুলসংখ্যক শ্রমিক করোনার কারণে চাকরি হারাতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

ফিরে আসা বা ফেরার অপেক্ষায় থাকা এ শ্রমিকদের নিয়ে চিন্তিত সরকারও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বিদেশ ফেরত কর্মহীন এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি অথবা উদ্যোক্তা হিসেবে তৈরি করে সরকার তাদের পুনর্বাসন করতে চায়। এ লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যেসব দেশ থেকে ফেরত এসেছেন, সেখানে আবার যেন কাজে ফিরতে পারেন; সে জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ ঢাকা থেকে ২৫৮ প্রবাসী যাত্রী নিয়ে দুবাই গেল এমিরেটস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেসব কর্মী বিভিন্ন দেশে বৈধভাবে আছেন তাদের যেন ফেরত পাঠানো না হয়, তারা যেন সেখানে কাজ করতে পারেন-এটা নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ। এর জন্য যা দরকার সরকারের তা-ই করা উচিত। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের দ্বিতীয় লক্ষ্য-যেসব শ্রমিক ছুটিতে এসেছেন; কিন্তু ফিরে যেতে পারেননি, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা যেন কর্মস্থলে কাজে যোগ দিতে পারেন সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো। তৃতীয় লক্ষ্য-যাদের ভিসা আন্ডার প্রসেস অবস্থায় আছে তাদের পাঠানো। সর্বশেষ তথ্য অনুযায়ী বায়রার সদস্যভুক্ত ১ হাজার ৬০০ কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৩১২টির অধীনে ৮০ হাজার ভিসা প্রক্রিয়াধীন। এর বাইরে অনেক কোম্পানি এখনো তথ্য দিতে পারেনি। ওই হিসাব এক করলে এক লাখের বেশি ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, যেসব শ্রমিক ফিরে এসেছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু তারা হঠাৎ করে ওই টাকা দিয়ে দেশে কিছু করার মতো অবস্থায় হয়তো থাকবেন না। তাই আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পুনর্বাসন করা, অর্থাৎ দেশি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা; কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশের কোম্পানিগুলোও বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে। ফলে এসব কোম্পানিতে চাকরির সুযোগ নেই। এক্ষেত্রে বিদেশ ফেরত শ্রমিকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাদের দক্ষ করে তুলতে দিতে হবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। বিশেষ করে তাদের কৃষিক্ষেত্রে উৎসাহিত করতে হবে। তা হলে ফিডব্যাক পাওয়া যাবে। এই শ্রমিকদের পরিশ্রমে অর্জিত রেমিট্যান্স দিয়ে আমাদের অর্থনীতির আকার এত বড় হয়েছে; কিন্তু তাদের এই দুর্দিনে আমরা যদি পাশে থাকতে না পারিÑ এটা হবে আমাদের বড় ব্যর্থতা। তবে সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে এসব শ্রমিকের পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ ওমানের স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মুনিরুস সালেহীন বলেন, ‘বিদেশ ফেরত শ্রমিকদের পুনর্বাসনে ব্যাংকঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ ব্যাংককে এ জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ ছাড়াও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের মাধ্যমে ২০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা দিয়ে আগামী জুলাই মাস থেকে ঋণ দেওয়া শুরু হবে।’ এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ফেরত আসা শ্রমিকরা যেন আবার ওই দেশের কর্মস্থলে যোগ দিতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তারা কাজে যোগ দিলে একদিকে রেমিট্যান্স আসবে অন্যদিকে দেশের বোঝা কমবে।’

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: করোনাপ্রবাসীবিদেশভিসামন্ত্রীশ্রমিক

এ সম্পর্কিত আরও পড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
প্রবাস

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

April 24
প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রবাস

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

April 23
গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির
অপরাধ

গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় ৪৫৯ বাংলাদেশির

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post