প্রথম রমজানে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি দিলেন সুমির সেন নামে এক ওমান প্রবাসী। বৃহস্পতিবার (২৩-মার্চ) স্থানীয় সময় ভোর ৫ টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে খাজা উদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী আমাদের জানান, তার বাবার নাম মৃত দুলাল সেন। গ্রামের বাড়ি, চট্টগ্রাম আনোয়ারাতে। নিহত প্রবাসীর ২ ছেলে রয়েছে।
খাজা উদ্দিন বলেন, নিহত সুমির সেন গত এক বছর যাবত ওমানের বারকা শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি টেইলারিং দোকানে কাজ করতো। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান খাজা উদ্দিন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















