নোয়াখালীর বেগমগঞ্জে পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ইউনুস নবী (৩৮) নামের এক ইতালি প্রবাসীর স্ত্রী। ঘটনার ১৪ দিন পরেও বাড়িতে ফেরেনি ওই গৃহবধূ সাইমা (২০)। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন প্রবাসীর বড় ভাই আবদুর রহিম। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় জিডি করেছেন (নং-৮২৩)।
প্রবাসীর ভাই আবদুর রহিম জানান, বেগমগঞ্জ উপজেলার আমানউলাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের কাজন পাটওয়ারি বাড়ির সাহাব উদ্দিনের মেয়ের সাথে গত ১৫ ডিসেম্বর সামাজিকভাবে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গত ১৮ ফেব্রুয়ারি তার ভাই পুনরায় জীবিকার তাগিদে ইতালি চলে যায়। প্রবাসী স্বামী বিদেশ চলে যাওয়ার ১৭ দিনের মাথায় তার স্ত্রী পরীক্ষা দেওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। দীর্ঘ ১৪ দিনেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মেয়েটি তার কলেজ জীবনের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। দীর্ঘদিন তাদের সর্ম্পক ছিল এবং বিয়ে করে এখন বরিশালে আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















