বয়স্ক প্রবাসীদের জন্য সু সংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে কর্মরত যেসব প্রবাসীদের বয়স ৬০ এর অধিক, তাদেরকে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন দেশটিতে ৬০ বছরের বেশি বয়সের প্রবাসীরাও কাজ করতে পারবেন। সম্প্রতি টুগেদার উই অ্যাডভান্স ফোরামের আলোচনায় দেশটির শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন জানিয়েছেন, মূলত অভিজ্ঞ ব্যক্তিদের কাজে লাগাতে ৬০ বছর বয়সের পরও কাজ করার সুযোগ দিচ্ছে ওমান সরকার।
মন্ত্রী বলেন, ৬০ বছর বয়সে পৌঁছানোর পর একজন প্রবাসী এখন কাজ করতে পারবেন। তিনি আরও যোগ করেছেন যে নাগরিকদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘টুগেদার উই অ্যাডভান্স’ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ৬০ বছর বয়সে পৌঁছানোর পর একজন প্রবাসী কর্মীকে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ব্যবসা মালিকদের জন্য একটি নমনীয় সিদ্ধান্ত এবং এটি চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ তৈরি করবে।
যদিও পূর্বে দেশটিতে বয়স্ক প্রবাসীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। পূর্বের আইন অনুযায়ী কোনো প্রবাসীর বয়স ৬০ বছর হলে, তার ভিসা নবায়ন হতনা। তাকে বাধ্য হয়ে নিজ দেশে ফেরত যেতে হত। তবে, বর্তমান নতুন এই আইনের ফলে পুরনো প্রবাসীরা ৬০ বছরের পরেও ওমানে কাজ করতে পারবেন। এতে যেসকল প্রবাসী দীর্ঘদিন যাবত ওমান রয়েছেন, তাদের জন্য একটি সুসংবাদ বলে দাবী করছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















