ওমানে সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। রবিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পূর্বাভাষ অনুযায়ী, ধোফার, আল ওস্তা ও দক্ষিণ আশ শারকিয়া প্রদেশে সর্বনিম্ন ২০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসময় সাগরের পানি সাড়ে ৩ মিটার উচ্চতায় উঠতে পারে। উপকূলীয় অঞ্চলে বসবাসরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের আবহাওয়া বুলেটিন দেখতে বলা হয়েছে। বৃষ্টিপাতের সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে নিচু স্থানে যাওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















