শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর মালিবাগের গুলবাগে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। নিহত মো: শাহাবুদ্দীনের (৬৫) গ্রামের বাড়ি নোয়াখালী। তবে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার নিজের বাসা রয়েছে। পেশায় তিনি একজন খেজুর ব্যবসায়ী।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন যে রাত সাড়ে ৯টার দিকে শাহাবুদ্দিন মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন ধরে হাঁটছিলেন। রেললাইন পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে এই খেজুর ব্যবসায়ীকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















